শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হান্নান শাহ’র জানাজা সম্পন্ন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হান্নান শাহ’র জানাজা সম্পন্ন
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হান্নান শাহ’র জানাজা সম্পন্ন

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৫২মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া নিজ গ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ’র জানাজা সম্পন্ন হয়েছে৷

৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷

এসময় বিএনপি-আওয়ামী লীগসহ সকল দলের নেতাকর্মী ও হান্নান শাহ’র নিজ গ্রামের হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন৷ কাপাসিয়ার সর্বসত্মরের মানুষ জানাজায় অংশ নিতে আগে থেকেই ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের আশপাশে অবস্থান নেন৷ প্রচন্ড রোদ গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন৷ ঘাগটিয়া এলাকার পারিবারিক কবরাস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে৷ সেখানে তার দাদা-দাদিসহ অন্যদের কবরও রয়েছে

এর আগে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে সকাল ৯টা ২০ মিনিটে এবং কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷

জানাযা অংশগ্রহণ এবং জানাজাপূর্ব স্মতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি মোঃ নজরম্নল ইসলাম খান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কাপাসিয়া উপজেলার সভাপতি মো. শহীদুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, হান্নান শাহর দুই ছেলে শাহ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নান প্রমুখ৷

ঘাগটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদুল আলম জানান, হান্নান শাহ (১৯৯১-১৯৯৫ সালে) বিএনপি’র শাসনামলে পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন৷ তার বাবা ফকির আব্দুল মান্নান পূর্ব পাকিস্থানের মুসলিমলীগের সাধারণ সম্পাদক ছিলেন৷ তত্‍কালীণ খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন৷ তিন ভাইয়ের মধ্যে হান্নান শাহ বড়৷ তার ছোট ভাই শাহ আবু নাঈম মোমিনুর রহমান বিচারপতি ছিলেন৷ অপর ভাই মোবারক শাহ আমেরিকায় ট্রাস্ট ব্যাংকে উচ্চ পদস্থ কর্মকর্তা৷ ছোট বোন ডাঃ আঞ্জুমানআরা বেগম মিনু ঢাকার মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পরিচালক পদে কর্মরত এবং বড় বোন মৃত আনোয়ারা ইদ্রিস সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের (বড় ভাইয়ের স্ত্রী) ভাবী ছিলেন৷ হান্নান শাহের চাচাতো ভাই মৃত ফকির শাহবুদ্দিন আহম্মদ বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ছিলেন৷ হান্নান শাহ’র দুই ছেলে এক মেয়ে৷ বড় ছেলে শাহ রেজাউল হান্নান ও ছোট ছেলে রিয়াজুল হান্নান৷ তারা দুইজনই ব্যবসায়ী৷
গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‌্যাফেল হার্ট সেন্টারে চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা৷

তিনি ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস-এর বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন৷ তিনি স্ত্রী ছাড়াও বড় ছেলে শাহ রেজাউল হান্নান, ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন আক্তার সুমিকে রেখে গেছেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)