শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইনের জোয়ারে সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইনের জোয়ারে সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনের জোয়ারে সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে

---মুকতাদের আজাদ খান, ১৪ অক্টোবর :: অনলাইনের জোয়ারে দেশ- বিদেশের অন্যান্য জনপদের মত সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে। সরেজমিন সন্দ্বীপে সংবাদপত্রের সাবএজেন্ট ও সংবাদপত্র বিক্রয় প্রতিনিধিগনের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

আজ ১৪ অক্টোবর শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সন্দ্বীপের সংবাদপত্রের সাবএজেন্ট ও বিক্রয় প্রতিনিধিগনের সাথে এ প্রতিবেদকের কথা হয় মুছাপুর অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে। এ সময় তারা পত্রিকা ভাঁজ করাতে ব্যাস্ত ছিলেন। কাজের ফাঁকে কথা হয় তাদের সাথে।

আলাপকালে সংবাদপত্রের সাবএজেন্টদ্বয় যথাক্রমে মো. রুবেল ও দিদারুল আলম জানান, এখন থেকে ১ বছর পূর্বেও সন্দ্বীপে সংবাদপত্র আসত প্রায় ১৫০০ শ আর এখন আসে ১১০০ শ। এ থেকে বুঝে নিন সংবাদপত্রের পাঠক দিন দিন কিভাবে কমে যাচ্ছে। কারন জানতে চাইলে তারা বলেন- ভাই ফেইসবুক অর্থাৎ অনলাইন। তারা বলেন- নেটে পাঠক সংবাদ পড়ে ফেলে, তাই পত্রিকা ক্রয়ে পাঠকের আগ্রহ কমে যাচ্ছে।

সংবাদপত্র বিক্রেতা বেলায়েত হোসেন ও মো. মাকছুদ জানান, আজাদী ব্যতীত চট্টগ্রাম ভিত্তিক কোন পত্রিকা এখন সন্দ্বীপ আসে না। আজাদী আসার কারন প্রসঙ্গে তারা বলেন- শিক্ষা বোর্ডের সংবাদ আজাদীতে ছাপানোর কারনে শিক্ষা প্রতিষ্ঠান সমুহ আজাদী রাখে।

তাদের দেয়া তথ্য মতে, সন্দ্বীপে আজ প্রথম আলো ৪৯০, নয়াদিগন্ত ১৮০, সমকাল ৯৫, বাংলাদেশ প্রতিদিন ৯০, যুগান্তর ৭৫, আজাদী ৫০, কালের কন্ঠ ২৭, ইনকিলাব ১৫, আমাদের সময় ১৫,সংগ্রাম ১০, দিনকাল ১০, ইত্তেফাক ৫, প্রতিদিনের সংবাদ ৫, daily Star 13 ও Independent 2 কপি এসেছে।

অর্থাৎ এরাই সংবাদপত্রের নিয়মিত পাঠক।

প্রতিবেদন তৈরিতে সহযোগীতা করেছেন সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)