শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না : ব্যারিস্টার মওদুদ আহমদ
প্রথম পাতা » ঢাকা » নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না : ব্যারিস্টার মওদুদ আহমদ
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না : ব্যারিস্টার মওদুদ আহমদ

---ঢাকা প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মি.) সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এই নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বেশি সুবিধা পেয়েছেন। সরকারের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবইতো তাদের বন্ধুপ্রতিম। আর বিএনপির প্রার্থীর সাথে তো তারা এ ধরনের আচরণ করেনি।

তিনি সরকারের উদ্দেশে বলেন, নাসিক নির্বাচনে যদি জনগণ আপনাদেরকে ভোট দিয়েই থাকে তাহলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। এখনই আসুন। এই নির্বাচনে যারা জিতবেন তারাই দেশ পরিচালনা করবেন।
২৪ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীতে নাগরিক ফোরামের উদ্যোগে “স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব : নাসিক নির্বাচন’’ শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব বলেন।

মওদুদ আহমদ বলেন, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আর গণতন্ত্র ফেরাতে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন দরকার। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নিরপেক্ষ ইসি গঠনে প্রস্তাব দিয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি যে আলোচনার উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক এবং এই আলোচনা অব্যাহত রাখা দরকার। যাতে সবাই মিলে মতৈক্য হওয়া যায় নিরপেক্ষ ইসি গঠনে।

তিনি বলেন, আজ বাংলাদেশে কোনো রাজনীতি নেই। যা আছে অপরাজনীতি এবং একদলীয় রাজনীতি। বিরোধী দলের কোনো প্রয়োজনীয়তাই তারা বোধ করছেনা। বিরোধীদের নিশ্চিহ্ন করতে সমস্ত আয়োজন তারা করেছে। এ জন্যই কি আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম। অথচ আমার লন্ডনে থেকেও স্বাধীন পুর্ব পাকিস্তান গঠনের লক্ষ্যে কাজ করেছি। তখন আওয়ামী লীগও কোনো আন্দোলন করতে পারেনি। এরপর দেশের পর্যায়ক্রমে বহু আন্দোলন হয়েছে। অতপর আগরতলা ষড়যন্ত্র মামলার সময় আমি বিদেশ থেকে আইনজীবি নিয়ে আসি। বঙ্গবন্ধুর মুক্তির ব্যাবস্থা করি।

মওদুদ আহমদ বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সময়ই আমাকে জেল খাটতে হয়েছে। কারণ তিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার বিরোধীতা করেছিলাম। আর আমাকেই জেল খাটতে হয়েছে।

গণতন্ত্র ফেরানোই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মস্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সরকার দেশের সব মূল্যবোধ ধ্বংস করে ফেলেছে। তারা নতুন কোনো মূল্যবোধ তৈরি করতে পারেনি। গণতন্ত্র ও রাজনৈতিক চর্চা, বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ কোনো ক্ষেত্রেই তারা মূল্যবোধ দেখাতে পারেনি।

তিনি বলেন, নাসিক নির্বাচনে যদি সরকারকে জনগণ ভোট দিয়েই থাকে তাহলে ভয়ের কী? প্রশাসন, আইনশৃঙ্খল বাহিনী নিরপেক্ষ করে দিয়ে একটি তত্বাবধায়ক বা নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করুন। এখনই নির্বাচন দিন। যারা জিতবে তারা দেশ পরিচালনা করবে। এটা তো সরকারের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই নির্বাচনে শেখ হাসিনার সরকার জিতলে আমরা মেনে নেবো। আর আমরা জিতলে তারা মেনে নেবে।

নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে এবং আদর্শ নাগরিক আন্দোলনের প্রতষ্ঠিাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস- চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, ঘুরে দাঁড়াও আন্দোলনের সভাপতি কাদের সিদ্দিকী, আদর্শ নাগরিক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুস, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি প্রমুখ।





ঢাকা এর আরও খবর

তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)