রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাশখালী রশিদিয়া তা’লিমুল কুরআন একাডেমীর বার্ষিক মাহফিল
কাশখালী রশিদিয়া তা’লিমুল কুরআন একাডেমীর বার্ষিক মাহফিল
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি ::(১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪মি.) কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত কাশখালী রশিদিয়া তা’লিমুল কুরআন একাডেমী হেফজখানা ও এতিমখানার বার্ষিক মাহফিল ২৩ ডিসেম্বর শনিবার রাত্রে মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়।
বার্ষিক মাহফিল উপলক্ষে মাহফিল শুরুর পুর্বে এক আলোচনা সভা মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আব্দুস ছালাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য পি সি রবি উল্লাহ, মেম্বার মো. শরীফ উদ্দিন,মো. জাকারীয়া, মো. কাজি কাউছার,মাওলানা মো. আব্দুর রহিম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক মেম্বার মো. মোতালেব,
আ’লীগ নেতা মো. কালু,গন্যমান্য ব্যাক্তি মো. বশির মিয়া,ক্যাশিয়ার মো. আসমত আলী, মো. মাইন উদ্দিন, মো. ইউসুফ, মো.জামাল উদ্দিন সওদাগর, মো. বাহাদুর।
আলোচনা সভা শেষে ওয়াজ মাহফিল শুরু করা হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ঢাকা আশুলিয়া কাঠগড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা এম.আনোয়ারুল ইসলাম জিহাদী,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমী’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা হারুনুর রশিদ,বরিশাল বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, কাউখালী হাসপাতাল মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে তবরুক বিতরন করা হয়।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন