মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
সিলেটে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সিলেট প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) সিলেট নগরীর হাওয়াপাড়ায় একটি বাসার বর্ধিতাংশ ভাঙ্গতে গিয়ে মো. শাহাব উদ্দিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলার জাবেদ আহমদ ও এলাকার মুরব্বী রুমান আহমদ আহত হয়েছেন। ২৪জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, হাওয়াপাড়া দিশারী আবাসিক এলাকার ৭৬/১নং বাসার অধিবাসী মো. মনোয়ার হোসেনের বাসার বিপরীতে অবস্থিত মরহুম মুসলীম আলীর ছেলের বাসা।
ঐ বাসার বর্ধিতাংশটি দুটি ভিমের উপর খাড়া ছাদ ছিল। এ নিয়ে দুটি পরিবারের বিরোধ দীর্ঘদিনের।
ঐ অংশটি ভাঙ্গতে মনোয়ার হোসেন শ্রমিক শাহাব উদ্দিনকে নিয়োগ করেন। তিনি কাজ শুরু করতে না করতে দুর্বল ভিতের উপর দাঁড়ানো ছাদের মতো ঐ অংশটুকু ধসে পড়ে। শাহাব উদ্দিন, রুমান আহমদ ও জাভেদকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ