শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্রো ন্যশনাল পার্টির আত্মসমর্পণ আজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্রো ন্যশনাল পার্টির আত্মসমর্পণ আজ
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্রো ন্যশনাল পার্টির আত্মসমর্পণ আজ

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের বহুল আলোচিত ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি)’র আত্মসর্ম্পন অনুষ্ঠিত হচ্ছে আজ। পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার পাহাড়ে দীর্ঘদিন ধরে অস্থিরতা সৃষ্টিকারী ম্রো ন্যাশনাল পার্টি ৭৩ সদস্য আজ আত্মসর্ম্পন করার খবর নিশ্চিত হওয়া গেছে। আত্মসমর্পণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে আলীকদম উপজেলার কুরুপ পাতা আর্মি ক্যাম্পে। এতে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আত্মসমর্পণের পথে এগিয়ে আসা ৬৪ এমএনপি’র সদস্যের একটি তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে এ সব সদস্যরা জমা দিতে প্রস্তুত এমন অস্ত্র সরঞ্জামাদির তালিকাও চুড়ান্ত করা হয়েছে। এসব অস্ত্র স্বস্ত্রের মধ্যে রয়েছে ৩০টি গাদা বন্দুক, ৬টি রাইফেল ও ১০ রাউন্ড গুলিসহ তাদের ব্যবহৃত আরো সরঞ্জামাদি।
স্থানীয় সূত্র জানায়, বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ২০১১ সালে ম্রো আদিবাসী যুবকদের নিয়ে ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) কর্মকান্ড শুরু করে। দেশীয় ও আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ২০১২ সালের দিকে আলীকদমের পোয়া মুহুরীতে ঘাঁটি গেড়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড শুরু করে সন্ত্রাসী গ্রুপটি। এরপর জেলার বিভিন্ন উপজেলায় সদস্য সংগ্রহ করে তাদের সশস্ত্র তৎপরতা সম্পর্কে জানান দেয়।
এছাড়া, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নিওয়াকপাড়ার থংয়া ম্রো, মংহ্লাপাড়ার মইশা ম্রো, কাইওয়াই ম্রো, লুলেং হেডম্যান পাড়ার আম শে প্রু ম্রো, সড়ই ইউনিয়নের তাংলাই ম্রো এবং জেলার রুমা উপজেলার ফতেসিংপাড়ার কাইওয়াই ম্রোসহ অনেকেই সংগঠনটির শসস্ত্র কর্মকান্ডে জড়িত। তাদের অধিকাংশ এবার আত্মসমর্পণ করার পথে এগুলেও গ্রুপটির সকল সদস্য আত্মসমর্পণ করবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা হয়ে পড়ে এমএনপির কর্মকান্ড। তাছাড়া দলীয় কোন্দলের কারণে পর পর পাল্টা অভিযানে উভয় পক্ষের বেশ কিছু সদস্য হতাহতের পর গ্রুপটির কর্মকান্ড অনেকটা নেতিয়ে পড়েছে। তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করলে নিরাপত্তা বাহিনী ও ম্রো আদিবাসী জনপ্রতিনিধিরা এই উদ্দ্যোগ নেন। জেলার থানচি ও আলীকদম উপজেলার সদস্যরাই সবচেয়ে বেশি আত্মসমর্পণ করতে যাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২০১২ সালের এমএনপি প্রধান মেনচিং ম্রো গ্রেফতার হওয়ার পর উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার পালে ম্রো এই গ্রুপটির পরিচালনার দায়িত্ব নেয়। একই বছরের ৫ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নিহত হয় এই গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা মেনরুং ম্রো। অপরদিকে ওই বছরের ৭ জুন সংগঠনটিকে দমন করে অবৈধ কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে গিয়ে সংগঠনের উগ্রপন্থীদের রোশানলে পড়ে আলীকদমের দুর্গম পোয়ামুহুরি এলাকার পাহাড় ভাঙা গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় পালে ম্রো। স্থানীয়দের ধারণা পালে ম্রো সংগঠনটির দায়িত্ব নিলেও সে সংগঠনটির উত্থান চায়নি। পরবর্তীতে গ্রুপটির মতার লড়াইয়ে মেতে উঠে দুই নেতা লোহব ম্রো এবং মেনরুং ম্রো। কেউই হার স্বীকার করতে রাজি না হওয়াতে গ্রুপটি বিভক্ত হয়ে যায় দুটি গ্রুপে। লোহব গ্রুপ এবং মেনরুং গ্রুপ। দীর্ঘদিন এই দুই গ্রুপের মধ্যে বিরাজমান বিবাদ নিরষণ না হওয়াতে পারষ্পারিক সংঘর্ষে হতাহত হয় অনেকেই।
--- সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে গত মাসের ২২ তারিখের মধ্যে আত্মসর্পণ করার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে এ কার্যক্রম বিলম্বিত হয়। এ উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আলীকদম জোনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মিজানুর রহমান, আলীকদম জোনের উপঅধিনায়ক, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অং প্রু ম্রো, মাং সাই প্রু, সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাংলাই ম্রো এবং এমএনপি’র প্রতিনিধি হিসেবে আলীকদমের স্থানীয় চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান পিএসসি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে বেশ কয়েক বার ফোন করেও তিনি ফোন রিসিভ করেননি।
থানচি উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মার্মা বলেন, দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়াটির বিষয়ে শুনে আসছি। অবশেষে বাস্তবায়রেন দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে একটি ভালো উদ্দ্যোগ। আমি আশা করব পথহারা এসব ঘরের ছেলেরা ঘরে ফিরে আসবে এবং পারিবারিক ও সামাজিক জীবনে পরিবার পরিজনদের সূখ দুঃখের অংশীদার হবে।
আপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.০৮ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)