সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে জামিন পেলেন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন
অবশেষে জামিন পেলেন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন
ষ্টাফ রিপোর্টার :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) রাঙামাটিতে হয়রানী মূলক মামলায় জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন। ২০ জানুয়ারী সোমবার রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের পক্ষে আইনী লড়াই করেন আইনজীবি এডভোকেট জুয়েল দেওয়ান ও এডভোকেট সৌরভ দেওয়ান।
উল্লেখ্য, চলতি বছর ২৩ জানুয়ারি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ জনস্বার্থে একটি সংবাদ প্রকাশ করায় নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ২৪ জানুয়ারি ৫৭(২)ধারায় মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক । ৩০ জানুয়ারি মহামান্য উচ্চ আদালতের জামিন নিয়ে রাঙামাটি চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ১ মার্চ শুনানীর দিন রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসউদ্দীন খালেদ জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরে রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করে ২০ জানুয়ারি সোমবার শুনানির দিন বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। এসময় বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মোহাম্মদ রাশেদ ইকবাল।





রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর