শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাণিজ্যিক ভিত্তিতে মৌচাষ শুরু: অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাণিজ্যিক ভিত্তিতে মৌচাষ শুরু: অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা
সোমবার ● ২০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাণিজ্যিক ভিত্তিতে মৌচাষ শুরু: অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ৯.৩০মি.) ঈশ্বরদীতে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে মৌচাষ শুরু করে ব্যাপক সফলতা অর্জন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। সম্ভাবনাময় মৌচাষের শুরুতে প্রতিষ্ঠানটি সফলতা পাওয়ায় ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলে আলোচনা শুরু হয়েছে। ঈশ্বরদীতে মৌচাষ করে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, লিচু চাষে ঈশ্বরদী দেশের অন্যতম এলাকা হিসাবে স্থান করে নিয়েছে। বর্তমানে লিচু চাষে প্রসিদ্ধতম ঈশ্বরদীর অন্যতম প্রধান অর্থনৈতিক কর্মকান্ডই হলো লিচু চাষ। লিচুর সাথে জড়িয়ে আছে এই এলাকার মানুষের আরেক অর্থনৈতিক ও কর্ম-সংস্থানের বিশাল সম্ভাবনা। আর তা হলো লিচু বাগানে মৌচাষ। মধু চাষের সম্ভাবনা দেখে লিচুর উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। নিউ এরা ফাউন্ডেশন এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সলিমপুর ইউনিয়নের ১৫ জন মহিলা-পুরুষ সদস্যকে বিসিকের সহযোগিতায় দু’দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে মৌচাষ শিখিয়ে এবং আর্থিক সহায়তা দিয়ে মধু উৎপাদন শুরু করেছে।
মধুচাষ অনেক প্রাচীন হলেও দেশে ১৯৭৭ সালে বিসিকের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মধুচাষ শুরু হয়। মৌচাষ একটি সহজ ও লাভজনক অর্থনৈতিক কর্ম যা বাড়ির মহিলারাও করতে পারে। এ জন্য দৈনন্দিন কাজের কোন ব্যাঘাত ঘটেনা বরং পরিবারের বাড়তি আয় হয়। একটি মৌবক্স থেকে গড়ে এক হাজার টাকা আয় করতে পারে তারা। লিচু ছাড়াও সরিষা, কালোজিরা আম, তিল মধুর প্রধান উৎস। মৌচাষ পরিবেশ ও কৃষির জন্যও উপকারী। মৌচাষ ফসলের পরাগায়নে সহযোগিতা করে বিধায় ফসলের ফলন ২০থেকে ২৫ ভাগ বৃদ্ধি পায়। মধূ উত্তম পানীয়, বল বৃদ্ধিকারক, সুস্বাদু ও সকল রোগের মহৌষধ। মধুর গুণাগুণ সম্পর্কে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনেও উল্লেখ আছে। এছাড়াও মধু বিভিন্ন ঔষধ, প্রসাধনী ও খাদ্য দ্রব্য প্রস্তুতের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
ঈশ্বরদী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল নিউ এরা ফাউন্ডেশন কর্তৃক মৌচাষের মাধ্যমে মধু উৎপাদন উদ্যোগের প্রশংসা করে সিএইচটি মিডিয়াকে বলেন এটি কৃষির একটি সমন্বিত উদ্যোগ। তিনি আরো বলেন,“মৌচাষের মাধ্যমে কৃষির বহুমূখীকরণ হচ্ছে এবং ফসলের উৎপাদন বাড়ছে। তাছাড়া মধু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী , সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য।” সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও উদ্যোগী কৃষক সমন্বিতভাবে কাজ করলে কৃষির আরো উন্নয়ন হবে বলে তিনি মন্তব্য করেন ।
নিউ এরা ফাউন্ডেশনে কর্মরত কৃষিবিদ আমিনুল ইসলাম জানান- “মৌচাষ একটি কৃষি-পরিবেশ বান্ধব শিল্প। কিন্তু শিল্পটি সুসংগঠিত নয় বিধায় অবহেলিত ও বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। লিচু, সরিষা, কালিজিরা, তিল ফসল উৎপাদন এলাকার দরিদ্র-বেকার নারী-পুরুষ সহজেই মৌচাষ করে স্বাবলম্বী হতে পারে। তবে মৌচাষকে টেকসই করতে হলে সরকারীভাবে বিষয় ভিত্তিক গবেষণা, মধু ক্রয়, প্রক্রিয়া জাতকরণ ও রপ্তানীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বিভিন্ন দেশে বিশেষ করে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও জাপানে বাংলাদেশে উৎপাদিত মধুর চাহিদা রয়েছে। তাই বাণিজ্যিক ভিত্তিতে মধু উৎপাদন করে দেশের মধু বিদেশে রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করাও সম্ভব। এটি করতে পারলে দেশের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে। ইতিমধ্যে এপি কোম্পানী, প্রসিকা, বাসা, ট্রপিকাহানি ও প্রাণসহ বেশ কয়েকটি কোম্পানী প্রক্রিয়াজাত করে মধু বিদেশে রপ্তানী করছে।
দেশের দরিদ্র-বেকার মানুষ সরকারী-বেসরকারীভাবে আর্থিক ও কারিগরি সহায়তা পেলে মৌচাষ একটি বৃহৎ বাণিজ্যিক শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। দেশের ও বিদেশের সঠিক মধুর চাহিদা নিরুপণ করে এর উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউ এরা ফাউন্ডেশন ভ্যালুচেইন প্রকল্পের আওতায় নিজস্ব অর্থায়নে ও কারিগরী তত্বাবধানে সংস্থার পিছিয়ে পড়া আগ্রহী সদস্যদের দ্বারা মধু চাষ করে সরাসরি তাদের খামার থেকে সংগ্রহ করছে। খামার থেকে সংগৃহীত মধু প্রচলিত সাধারণ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ শুরু করেছে। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীতে অবস্থিত সংস্থার সমৃদ্ধি কর্মসূচি’র অফিস থেকে কেজি প্রতি ২৫০ টাকা দরে ভেজালমুক্ত শতভাগ খাঁটি মধু বিক্রয় করা হচ্ছে। আশার কথা হলো, ভ্যালু চেইন প্রকল্পের অধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নিউ এরা ফাউন্ডেশন ঈশ্বরদীর লিচু চাষীদের উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা দানের উদ্দেশ্যে কাজ শুরু করেছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)