শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেয়াল ধসে কিশোরের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেয়াল ধসে কিশোরের মৃত্যু
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দেয়াল ধসে কিশোরের মৃত্যু

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুকিপূর্ণ দেয়াল ধসে পড়ে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ২ জুন দুপুরে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.) এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা ও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি কলোনীতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে শিশু কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রচীরের দেয়াল ভেঙে এক কিশোর চাপা পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে পাঠান, সেখানে তার অবস্থা অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপারেশন শেষে বিকালের দিকে তার মৃত্যু হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেয়াল ধসে পড়ে কিশোরের মৃত্যুর ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিস্তারিত পরে জানতে পারবো।

আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবকের মৃত্যু

রাউজান :: সংযুক্ত আরব আমিরাতের আলআইন শহরে সড়ক দুর্ঘটনায় মো.মানু (৩৩) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ জুন স্থানীয় সময় রাত ৭টার দিকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওর্য়াডের উত্তর গশ্চি সালেহ আহম্মেদ এর ছেলে। স্বজনরা জানান, মানু আমিরাতে একটি কোম্পানিতে গাড়ি ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রবাসীদের সূত্রে জানা যায়, নিহতের মরদেহ বর্তমানে একটি হাসপাতালের মর্গে রয়েছে। এই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে। স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন জানান, মৃত্যু হওয়া মানুর বিবাহিত জীবনে এক কণ্যা সন্তানের জনক। এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে মাঝে শোকের ছায়া নেমেছে।

রাউজানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাউজান :: চট্টগ্রামের রাউজানে মো.মুন্না (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। সেই উপজেলা ৯নম্বর পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খান পাড়া গ্রামের চাঁদ শরীফের ছেলে। জানা যায়, নিহত মুন্না গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরিবারের লোকজন তাকে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)