শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
শনিবার ● ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় পরিষদের খেলার মাঠ টানা দুই মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জমে থাকা পচা পানিতে দিন দিন বাড়ছে পোকা ও মশার উৎপাত। এতে একদিকে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশও হয়েছে মারাত্মকভাবে দুষিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘিরে থাকা এ মাঠটিতে জাতীয় কর্মসূচি, আনুষ্ঠানিকতা ও স্থানীয় কিশোর-যুবকদের খেলাধুলার আয়োজন হতো নিয়মিত। কিন্তু মাঠের চারপাশে ভবন নির্মাণ এবং মাঠটির প্রাকৃতিকভাবে নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, মাঠে একসময় পানি বের হওয়ার পথ থাকলেও তা বন্ধ হয়ে গেছে। ফলে টানা বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ ও গোলাম রাব্বী বলেন, “এই মাঠেই প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন কেবল পচা পানি আর মশার উপদ্রব। উপজেলায় এর বিকল্প কোনো মাঠ নেই।

আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ জানান, “মাঠে পানি জমে থাকায় আমাদের ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এভাবে চললে পুরো ক্রীড়াচর্চা স্থবির হয়ে পড়বে।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, “মাঠটি নিচু হওয়ায় ও চারপাশে ভবন থাকায় পানি আটকে যাচ্ছে। আমরা মাঠটি মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।”

এখন স্থানীয়দের একমাত্র দাবি—দ্রুত মাঠের জলাবদ্ধতা নিরসন করে সেটিকে আবারো খেলাধুলা ও সরকারি অনুষ্ঠানের উপযোগী করে তোলা হোক। তা না হলে মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)