শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ডুয়েট শিক্ষার্থীকে পরিবহণ শ্রমিকের মারধর : সড়ক অবরোধ ও বিক্ষোভ
প্রথম পাতা » গাজিপুর » ডুয়েট শিক্ষার্থীকে পরিবহণ শ্রমিকের মারধর : সড়ক অবরোধ ও বিক্ষোভ
সোমবার ● ৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুয়েট শিক্ষার্থীকে পরিবহণ শ্রমিকের মারধর : সড়ক অবরোধ ও বিক্ষোভ

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীকে বাসের শ্রমিকরা মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনার প্রতিবাদে ডুয়েটের শিক্ষার্থীরা জয়দেবপুর-শিমুলতলী সড়ক প্রায় ৫ ঘন্টা অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাসের কাঁচ ভাংচুর করেছে।

৮ মে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে বিকেল ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং ঘটনার বিচারের আশ্বাস দিলে ওই সড়ক থেকে তারা অবরোধ তুলে নেয়। পরে বেলা দেড়টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

ডুয়েটের ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, গত ৭ মে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডুয়েটের সিভিল বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. রাজন বলাকা পরিবহনে করে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে আসছিলেন।

এ সময় ওই বাসের সুপারভাইজার তার কাছে ১৫ টাকা ভাড়া দাবি করে। পরে সে ছাত্র পরিচয় দিলে তার সঙ্গে সুপারভাইজার খারাপ আচরণ করে। বাকবিতন্ডার একপর্যায়ে বলাকা পরিবহনের সুপারভাইজার রাজনকে বেধড়ক মারধর করে এবং কৃষি গবেষণার সামনে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পরে বিষয়টি ডুয়েট ক্যাম্পাসে পৌঁছালে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয় এবং রাতেই তারা জয়দেবপুর বাসস্ট্যান্ডে গিয়ে এ ঘটনার বিচার দাবি করে।

কিন্তু সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বলাকা পরিবহনের মালিক অথবা শ্রমিক পক্ষের কেউ তাদের সঙ্গে যোগাযোগ না করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

জয়দেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সিএইচটি মিডিয়াকে বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

পরে শিক্ষার্থীদের এবং বলাকা বাস মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়। আগামী বৃহস্পতিবার সকালে বিষয়টি আবার আলোচনা করে সুষ্ঠু সমাধান করার আশ্বাস দেয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)