শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » জাতীয় » আবারো ফসল না উঠা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » আবারো ফসল না উঠা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারো ফসল না উঠা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী

---ময়মনসিংহ অফিস :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি) আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন পর্যন্ত কৃষকের ঘরে ফসল না উঠবে ততদিন সরকার খাদ্য সহায়তা দেবে এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের ফসল রক্ষা করতে নদী খনন করা হবে। নদীভাঙা মানুষকে ঘর নির্মাণসহ হাওরাঞ্চলে আবাসিক স্কুল করে দেয়া হবে।

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি নিজের চোখে আপনাদের দেখতে এসেছি। আপনারা হাওরের মানুষ, আমরা গোপালগঞ্জের বাওরের মানুষ। বন্যায় যেন আপনারা ক্ষতিগ্রস্থ না হন, তার ব্যবস্থা করা হবে।’

১৮ মে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনোর খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা জনগণের সেবা করতে এসেছি। আমি চাই আপনাদের জীবন মানের উন্নয়ন করতে।

তিনি আরও বলেন, এই এলাকার বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে খালেদা জিয়া বান্দরের হাতে লাঠি তুলে দিয়েছিল।এই এলাকার ১২জনকে হত্যা করেছিল।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু ঢাকায় বসে কথা বলে, মির্জা ফখরুল এসেছিলেন ফটোসেশন করে চলে গেছেন। খালেদা জিয়াও এখানে আসেননি। ত্রাণ দেননি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী আমিনুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দূযোগ ও ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌদুরী মায়া, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন।

এসময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুলল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।

তার আগে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ হাওরাঞ্চল পরিদর্শন করতে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৯মিনিটের দিকে জেলার খালিয়াজুরী ডিগ্রী কলেজ মাঠসংলগ্ন নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।

সেখানে সকাল ১০টায় হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্থ হাওর এলাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী নেত্রকোনা সফরকালে খালিয়াজুরী উপজেলায় ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ১ হাজার টাকা করে অর্থসহায়তা দেয়া হয়।

পাহাড় থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে গত মাসের শুরুর দিকে প্লাবিত হয় নেত্রকোনা,সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের অনেক হাওরের বাঁধ। এর ফলে এসব হাওরের লক্ষাধিক হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। এর মধ্যে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় ধান, মাছ পানির নিচে তলিয়ে যায়। ফলে মহাবিপদে পড়েন এই এলাকার হাওরের কৃষকরা। তাদের দু:খ দুর্দশা দেখতে আজ নেত্রকোনা যান প্রধানমন্ত্রী।

নেত্রকোনা জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নেত্রকোনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং এক জনসভায় মিলিত হন প্রধানমন্ত্রী। দুপুরেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খালিয়াজুরী উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছিল।

জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিথিকে জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফ, র‌্যাব, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা মাঠে ছিল।

এর আগে গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)