শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
প্রথম পাতা » জাতীয় » বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান

--- বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে স্পষ্ট বেঈমানী করেছে। বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ, সক্রিয় ও ত্যাগী ভূমিকা পালন করেছে। কিন্তু আজ ঐক্যবদ্ধ সংগ্রামের শরিকদের পাশ কাটিয়ে এককভাবে প্রার্থী ঘোষণা করা ইতিহাসের মীরজাফর চরিত্রের বিকৃত পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থে আমরা সবসময় ঐক্যের রাজনীতি করেছি। কিন্তু শরিকদের সঙ্গে পরামর্শ না করে, ত্যাগী নেতৃত্বকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া রাজনৈতিক নৈতিকতা, আস্থার রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
ডাঃ ইরান অভিযোগ করেন, জনগণের আন্দোলনে প্রাণ দেওয়া, জেল-জুলুম সহ্য করা এবং রাজপথে নানা ত্যাগের পরও শরিকদের প্রতি বিএনপির এই আচরণ দুঃখজনক ও বিভ্রান্তিকর। তিনি বিএনপির প্রতি আহ্বান জানান- অবিলম্বে শরিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে জাতীয় ঐক্যের পথকে সুদৃঢ় করতে হবে। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং চক্রান্তকারীরা সুযোগ পাবে।
আগামীকাল জাতীয় নির্বাহী কমিটির বৈঠক:
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাথে লেবার পার্টির বর্তমান অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সাংবাদিক সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদি, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)