সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১
আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় দুপুর ৩.১৮মি.) নওগাঁর আত্রাইয়ে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৩ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের মো. ফয়েজ উদ্দিন শাহ্ ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রইচ উদ্দিন আজ সকালে উপজেলার সমাসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে মাল বোঝায় ভটভটিতে চরে এবং যাওয়ার এক পর্যায়ে শ্রীধরগুড়নই নামক স্থানে ভুটভুটির এক চাকা গর্তে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রইচ উদ্দিন ভুটভটির নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে এলাকাবাসি তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩