শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকদের মাঝে আতংক
প্রথম পাতা » নওগাঁ » অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকদের মাঝে আতংক
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকদের মাঝে আতংক

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) নওগাঁর আত্রাইয়ে গত তিন দিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ার সাথে সাথে উপজেলার ৮ ইউনিয়নে আমনচাষী কৃষকদের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। কোনভাবেই যেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ফসলহানি না হয় এ জন্য কড়া নজরদারি রাখছেন উপজেলা প্রসাশন।
এদিকে বর্ষা মৌসুমের শুরু থেকে আত্রাই নদীতে তেমন পানির চাপ না থাকায় ব্যাপক উৎসাহের সাথে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমন চাষ শুরু করে কৃষকরা। ইতোমধ্যেই উপজেলার মনিয়ারী, ভোঁপাড়া, বিশা, পাঁচুপুর ও শাহাগোলাসহ ৮ ইউনিয়নেই কৃষকরা আমন ধান রোপন প্রায় সম্পন্ন করেছে। গত তিন দিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে হঠাৎ করে আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ১৩ আগষ্ট রবিবার এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা। উপজেলার বিভিন্ন স্থানে নাজুক পরিস্থিতি রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এ জন্য কৃষকরাও রয়েছে চরম আতঙ্কে। এদিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার উদনপৈ, জাতোপাড়া, মিরাপুর, ফুলবাড়ি, জাতআমরুল জিয়ানীপাড়াসহ প্রায় ২৫ টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে।
উদনপৈ গ্রামের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, নদীর পানি বৃদ্ধির কারনে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। আমাদের সন্তানদের বিদ্যালয়ে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। আরেক ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক বলেন, ২০১৫ সালে উপজেলার ফুলবাড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেলেও তা আজও সংস্কার করা হয়নি। এটি এখন এলাকাবাসীর জন্য মরণ ফাঁদ হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, আত্রাইয়ের বন্যা পরিস্থিতি আমরা নিবিরভাবে পর্যবেক্ষণ করছি। সকল জনপ্রতিনিধিদের সজাদ থাকতে বলা হয়েছে। কোন জায়গায় যেন বাঁধ ভেঙ্গে জনগণের জানমালের ক্ষতি না হয় এ জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)