রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকদের মাঝে আতংক
অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকদের মাঝে আতংক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) নওগাঁর আত্রাইয়ে গত তিন দিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ার সাথে সাথে উপজেলার ৮ ইউনিয়নে আমনচাষী কৃষকদের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। কোনভাবেই যেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ফসলহানি না হয় এ জন্য কড়া নজরদারি রাখছেন উপজেলা প্রসাশন।
এদিকে বর্ষা মৌসুমের শুরু থেকে আত্রাই নদীতে তেমন পানির চাপ না থাকায় ব্যাপক উৎসাহের সাথে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমন চাষ শুরু করে কৃষকরা। ইতোমধ্যেই উপজেলার মনিয়ারী, ভোঁপাড়া, বিশা, পাঁচুপুর ও শাহাগোলাসহ ৮ ইউনিয়নেই কৃষকরা আমন ধান রোপন প্রায় সম্পন্ন করেছে। গত তিন দিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে হঠাৎ করে আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ১৩ আগষ্ট রবিবার এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা। উপজেলার বিভিন্ন স্থানে নাজুক পরিস্থিতি রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এ জন্য কৃষকরাও রয়েছে চরম আতঙ্কে। এদিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার উদনপৈ, জাতোপাড়া, মিরাপুর, ফুলবাড়ি, জাতআমরুল জিয়ানীপাড়াসহ প্রায় ২৫ টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে।
উদনপৈ গ্রামের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, নদীর পানি বৃদ্ধির কারনে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। আমাদের সন্তানদের বিদ্যালয়ে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। আরেক ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক বলেন, ২০১৫ সালে উপজেলার ফুলবাড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেলেও তা আজও সংস্কার করা হয়নি। এটি এখন এলাকাবাসীর জন্য মরণ ফাঁদ হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, আত্রাইয়ের বন্যা পরিস্থিতি আমরা নিবিরভাবে পর্যবেক্ষণ করছি। সকল জনপ্রতিনিধিদের সজাদ থাকতে বলা হয়েছে। কোন জায়গায় যেন বাঁধ ভেঙ্গে জনগণের জানমালের ক্ষতি না হয় এ জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার