শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
প্রথম পাতা » নওগাঁ » বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার ২৯ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সমাসপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনের সঙ্গে একই ইউনিয়নের খালপাড়া গ্রামের জুয়েলের ১৩ বছর বয়সী মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিন সমাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।

বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বর আল আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে আটক করা হয়।উপজেলা প্রশাসনের অভিযোগ, আল আমিনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও সরকারি কর্মচারীদের ওপর হামলারও চেষ্টা করা হয়। পরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ সংঘটন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস, সজলসহ আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে যাওয়ার সময় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি অত্যন্ত গুরুতর।

বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আরও আটকের চেষ্টা চলছে।আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বর-কনেসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
এটি বাল্যবিবাহের ভ্রাম্যমাণ আদালতের বিষয়, উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)