শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার চকশিমলা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন(৭০) বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চকশিমলা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে আ. মালেক (৪৫), তার ছেলে আকরাম (২৩), স্ত্রী আছমা বেগম (৪০) এবং বড়শিমলা গ্রামের মৃত আ. সামাদের ছেলে মোতাহার (৪০) কে বিবাদী করা হয়েছে।

অভিযোগকারী আলাউদ্দিন জানান, শিমলা মৌজার ৪৫১ নম্বর খতিয়ানের ১১২৬ ও ১২১৬ নম্বর দাগের ৩ শতক জমি নিয়ে বিবাদীদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে ইতিপূর্বে বিজ্ঞ আদালত তাঁর পক্ষে রায় প্রদান করেন। তবে বিবাদীরা উক্ত রায়ের বিরুদ্ধে পুনরায় মামলা চালু করলে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ উঠে, আদালতের বিচারাধীন আইন তোয়াক্কা না করে ও নিয়ম উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৮ টার দিকে বিবাদীরা জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে। তারা টিনের বেড়া দিয়ে সেখানে একটি টয়লেট স্থাপন করে। এ সময় আলাউদ্দিন বাধা দিলে বিবাদীরা তাঁকে খুন জখমের হুমকি,

অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিটের জন্য তেড়ে আসে। প্রাণের ভয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। স্বজনদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি প্রতিকার দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল মালেক এলাকায় সুবিধাজনক প্রকৃতির লোক নন। এছাড়াও তিনি ইতিপূর্বে শতবর্ষী প্রাচীন একটি চলাচলের রাস্তাও বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে বিবাদী আ. মালেকের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, চকশিমলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)