শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ;: নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরের দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সাথী বড় রসুলপুর গ্রামের বাসিন্দা প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

আত্রাই থানা ওসি মাহাবুব আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘‘রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সাথী’র শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন সাথী’র নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজনের সহায়তায় দরজা খুললে পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় সাথী মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে দরজার পর্দার কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে আছে।’’

তিনি আরও বলেন, ‘‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাথী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’’

আত্রাইয়ে অধিক দামে সার বিক্রয়: ৩ ব্যবসায়ীকে জরিমানা

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় সাহেবগঞ্জ বাজারের ‘কনক মনি বীজ ভাণ্ডার’-এর মালিক মো. আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা, জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে আত্রাই থানার পুলিশ সদস্য, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে কিংবা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি যোগদান করে তাঁর দায়িত্বভার বুঝে নেন। যোগদান শেষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। আত্রাই উপজেলার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমি স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

নবাগত এসিল্যান্ডের যোগদান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মো. আতিকুর রহমানের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলা প্রশাসনিক ও বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা ডিজিটাল ও সুশৃঙ্খল করতে আমরা একসঙ্গে কাজ করব। আশা করি, তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। নবাগত এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে সভায় দিবসের বিভিন্ন কর্মসূচির রূপরেখা ও সুষ্ঠু বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নয়, তিনি আমাদের আত্মমর্যাদা ও অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা। কবির ভালোবাসার বাণী নতুন প্রজন্মের ধমনীতে ছড়িয়ে দিতে পারলেই ‘নজরুল বর্ষ’ উদযাপন সার্থক হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)