শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
প্রথম পাতা » দিনাজপুর » ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি

--- রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর) :: দিনে রেলপথে পাহারা, রাত নামলেই উধাও হচ্ছে রেললাইনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম। চিলাহাটি-পার্বতীপুর-বিরামপুর রেলপথের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় আনুমানিক ৭ হাজার প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির অভিযোগ উঠেছে। এতে ব্যস্ত এই রেলপথের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পার্বতীপুর-বিরামপুর রেলপথের প্রায় ৮ কিলোমিটার এবং পার্বতীপুর-চিলাহাটি রেলপথের প্রায় ৭ কিলোমিটার এলাকায় এসব সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে, প্রায় প্রতি সপ্তাহেই দুই থেকে তিনবার কোথাও না কোথাও প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির ঘটনা নজরে আসছে।
এই রুটে প্রতিদিন আন্তঃনগর, মেইল, লোকাল ও তেলবাহীসহ বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে। ফলে রেললাইনের সংযোগ ও নিরাপত্তা সরঞ্জাম চুরি শুধু রেলওয়ের সম্পদের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রেন চলাচলের নিরাপত্তার বিষয়টিও।
রেলওয়ে সূত্র জানায়, গত এক বছরে ঢাকা-পার্বতীপুর-বিরামপুর রেলপথে প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট, ফিসপ্লেটসহ বিভিন্ন রেল উপকরণ চুরির ঘটনায় আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে এ হিসাব রেলওয়ের সংশ্লিষ্ট নথিপত্রের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
সর্বশেষ গত ২৫ আগস্ট রাতে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট, ফিসপ্লেট, হ্যামার, হাতুড়ি, শাবল, চার্জার টর্চলাইটসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ পাওয়া যায়। এতে রেলওয়ের সংরক্ষিত মালামালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
চুরি ঠেকাতে পিডব্লিউআই কার্যালয় থেকে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে। পার্বতীপুর-বিরামপুর রেলপথের প্রায় ৮ কিলোমিটার এলাকায় প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একজন মিস্ত্রির নেতৃত্বে ১১ সদস্যের ওয়েম্যান দল দায়িত্ব পালন করছে। অন্যদিকে পার্বতীপুর-চিলাহাটি অংশের প্রায় ৭ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে আরও আট সদস্যের একটি দল।
কর্মকর্তাদের দাবি, দিনের বেলায় পাহারা থাকলেও রাতে পর্যাপ্ত জনবল না থাকায় চুরি প্রতিরোধ কঠিন হয়ে পড়েছে। একই জনবল দিয়ে মধ্যপাড়া কঠিন শিলা খনি-ভবানীপুর অংশের প্রায় ১৩ কিলোমিটার রেলপথ পাহারা দেওয়ার পাশাপাশি মেইন রেললাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজও করতে হচ্ছে।
পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ (পিডব্লিউআই) শেখ আল আমিন বলেন, রাতে মধ্যপাড়া পাথরখনি-ভবানীপুরের ১৩ কিলোমিটার রেললাইন পাহারায় ২০ থেকে ২৫ জন দায়িত্ব পালন করছেন। একই লোকবল দিয়ে দিনের বেলায় ১৫ কিলোমিটার মেইন রেললাইন—পার্বতীপুর-বিরামপুর ও পার্বতীপুর-চিলাহাটি অংশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে রেলপথের নিয়মিত রক্ষণাবেক্ষণও ব্যাহত হচ্ছে। জনবল বাড়ানোর জন্য চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।
রেলওয়ের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যাপ্ত জনবল ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ রেল উপকরণ চুরি ঠেকানো যাচ্ছে না। চুরি হওয়া ক্লিপ, বোল্ট ও ফিসপ্লেট দ্রুত শনাক্ত করে প্রতিস্থাপন করা না হলে রেলপথের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।
চুরির বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, তিনি নতুন যোগদান করেছেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর এ ধরনের চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
এতে প্রশ্ন উঠেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনা যদি নিয়মিতই ঘটে থাকে, তাহলে সেসব ঘটনায় আইনগত ব্যবস্থা কতটা নেওয়া হচ্ছে? চুরি যাওয়া মালামালের পূর্ণাঙ্গ হিসাব, মামলা বা সাধারণ ডায়েরির তথ্য এবং চুরি-পরবর্তী প্রতিস্থাপনের নথি কতটা সংরক্ষণ করা হচ্ছে-তা নিয়েও উঠেছে প্রশ্ন।
সংশ্লিষ্টদের দাবি, রেললাইনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে না দেখে সমন্বিত তদন্ত করা প্রয়োজন। চুরি হওয়া মালামাল কোথায় যাচ্ছে, কারা এসব সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত এবং চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
একই সঙ্গে ভবানীপুর রেলস্টেশনের গোডাউন থেকে চুরির অভিযোগের তদন্ত, রেলওয়ের সংরক্ষিত মালামালের হিসাব যাচাই, রাতের পাহারা জোরদার এবং প্রয়োজনীয় জনবল দ্রুত বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কারণ রেললাইনের প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট নিছক লোহার সরঞ্জাম নয়, রেলপথের স্থায়িত্ব ও নিরাপদ ট্রেন চলাচলের সঙ্গে এসব উপকরণের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই চুরি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রুকুনুজ্জামান :: দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজার তেলিপট্টি মোড় পার হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের দীঘির পাশের আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর ডিএসআর (ডিস্ট্রিবিউশন সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে পার্বতীপুর বাস টার্মিনাল থেকে তেলিপট্টির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।





দিনাজপুর এর আরও খবর

মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)