শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপেও বসে নেই সম্ভাব্য এমপি প্রার্থীরা
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপেও বসে নেই সম্ভাব্য এমপি প্রার্থীরা
বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপেও বসে নেই সম্ভাব্য এমপি প্রার্থীরা

 ---মাহমুদুল হাসান,সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা : বড় দু’দলে বড় বেশি কোন্দল : ৮ বছর ৮ মাসে প্রাণহানি ঘটেছে ১৫ জনের : দেশের মূল ভুখন্ড থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা সন্দ্বীপেও একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। গেল ঈদে প্রার্থীদের ঈদ উপহারের পাশপাশি ঈদ শুভেচ্ছা বিনিময়, পোষ্টার, ঈদ কার্ড, বাড়ি টু বাড়ি ঈদ আলিঙ্গন করতে দেখা গেছে। কেউ কেউ ঈদ বকশিস হিসেবে নগদ টাকাও বিতরণ করেছেন। এখন চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা ও জনমত জরিপ। সন্দ্বীপ স্বাধীনতা পূর্ববর্তীকালে মুসলিম লীগ, স্বাধীনতা পরবর্তীতে বিএনপি অধ্যুষিত এলাকা হলেও এখানে মুস্তাফিজ পরিবার জাতীয় নির্বাচনে ফ্যাক্ট।
সন্দ্বীপ থেকে প্রথম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম ওবায়দুল হক, দ্বিতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন গণফ্রন্ট মনোনীত প্রার্থী এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, তৃতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা, চতুর্থ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টি এরশাদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা, পঞ্চম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, ৬ষ্ঠ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন (১৫ ফেব্রুয়ারি’৯৬) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, দশম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। তিনি সাবেক সাংসদ প্রয়াত মুস্তাফিজুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। সন্দ্বীপে আওয়ামী লীগের বাইরে ব্যক্তি মুস্তাফিজের জনসম্পক্তৃতা ও দানের কারণে মুস্তাফিজ পরিবারের ভোট রয়েছে ৩২/৩৫ হাজার। গেলো ৮ বছর ৮ মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কর্মীসহ নিরীহ ১৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে মগধারা ইউনিয়নে।
সন্দ্বীপে গ্রুপ-উপ গ্রুপে বহুদা বিভক্ত বিএনপি। এই গ্রুপ গুলো হলো-আলহাজ্ব মোস্তফা কামাল পাশা (গিয়াস কামাল চৌধুরী), মোস্তফা কামাল পাশা বাবুল (সরাসরি কেন্দ্র), নুরুল মোস্তফা খোকন (আসলাম চৌধুরী), অ্যাডভোকেট আবু তাহের (সন্দ্বীপ বিএনপি’র একাংশের সভাপতি), যুবদল নেতা ফোরকান উদ্দিন রিজভী (আসলাম চৌধুরী), ছাত্রদল নেতা আনিস আক্তার টিটু (আসলাম চৌধুরী)। সন্দ্বীপ আওয়ামী লীগও অন্তত চার গ্রুপে বিভক্ত। গ্রুপ গুলো হল-আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা (এমপি গ্রুপ), আলহাজ্ব মাস্টার শাহজাহান (উপজেলা চেয়ারম্যান গ্রুপ), শিল্পপতি আকরাম খান দুলাল (খান গ্রুপ) ও জাফর উল্লাহ টিটু (মেয়র গ্রুপ)।
আগামী একাদশ সংসদ নির্বাচনে ২৮০-চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন- বর্তমান এমপি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. জামাল উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জাফর উল্লাহ টিটু প্রমুখ। বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দানবীর নুরুল মোস্তফা খোকন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ। ছোটদল গুলোর মধ্যে এনপিপি ছাড়া অন্য কোন দলের কার্যক্রম চোখে পড়ে না। জনশ্রুতি রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে নির্বাচন করবেন আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। তাঁর মাঝে বিরাজমান তারুণ্য নির্ভরতা ও সৃজনশীলতা। তিনি এনপিপি’র চট্টগ্রাম জেলা সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি। শেষ পর্যন্ত এই্ সাবেক ছাত্রনেতাও একাদশ সংসদ নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন।
একাদশ সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোন না কেন সন্দ্বীপবাসীর চাওয়া ঝুঁকিমুক্ত গুপ্তছড়া কুমিরা নৌপথ নিশ্চিত করা, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপকে বিদ্যুতায়ন ও আভ্যন্তরীণ সন্ত্রাস সমূলে নির্মূল করা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)