শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখার উদ্দ্যেগে ২১ আগষ্ট সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু।
রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. মমতাজ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রিমি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি প্রতিময় চাকমা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় বক্তরা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগস্ট হত্যাকারীদের ফাঁসির দাবী করেন।

বক্তরা বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশকে জঙ্গীরাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু জাতির পিতার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে দেশ থেকে কলংক মুছে দিতে না দিতেই তাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। বক্তরা বলেন, বঙ্গবন্ধু নের্তৃত্বে দেশ স্বাধীন হলেও দেশে এখনো স্বাধীনতা বিরোধী রাজাকাররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনতে হবে।





আর্কাইভ