শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » মায়ানমার সীমান্ত চৌকিতে হামলায় আতংক : রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা
প্রথম পাতা » আন্তর্জাতিক » মায়ানমার সীমান্ত চৌকিতে হামলায় আতংক : রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ানমার সীমান্ত চৌকিতে হামলায় আতংক : রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

---উখিয়া প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৫৫মি.) মায়ানমারে আবারো সীমান্ত চৌকিতে হামলার ঘটনায় সরকারী বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়েছে। এই ঘটনার পর পরই মিয়ানমারের উত্তর-পশ্চিম অঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে লড়াই অব্যাহত রয়েছে। উভয়পক্ষের মধ্যে প্রকৃত হতাহতের সংখ্যা পাওয়া না গেলেও মিয়ানমার সরকারের সেনাবাহিনীর পক্ষ থেকে উভয়পক্ষের হতাহতের যে হিসেব দেওয়া হচ্ছে বাস্তবে তা অনেক বলে রোহিঙ্গা নেতারা দাবী করছেন।

এমতাবস্থায় ওপারে উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ায় মায়ানমারে শত শত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু প্রাণে বাঁচার জন্য বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্ত রক্ষায় বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২৫ আগষ্ট রাতের প্রথম প্রহরে মিয়ানমারের উত্তর-পশ্চিম রাজ্যের পাহাড়ের পূর্ব পাশে রাশিদং রাজারবিল, বড়ছড়া, আন্দাম, ধুপমাইল, কুল্লুং, শীতাইক্যা, মন্ডুর মেরুল্লা, হাসছুরাতা, বাগঘোনা, তালাসখ, রাবাইল্যা, ঝিমংখালী, কুয়াংছিপং, তুমব্রু, ক্যাংবং, বুচিদংস্থ টংবাজার, মিংনিশি, পীরখালী, মগডিল, বলী বাজার, ফৈরা বাজার, কুয়ারবিল, মন্ডুর হাইন্ডার পাড়াসহ ২৪টি এলাকার সীমান্ত চৌকি ও সেনা ঘাটিতে স্বশস্ত্র হামলার ঘটনা ঘটে।

এই হামলার পরপরই হামলাকারী ও সরকারী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি এবং সংঘর্ষের সুত্রপাত হয়। তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে থেমে থেমে লড়াই চলতে থাকে। ব্যাপক ভারী অস্ত্রের ব্যবহার ও বিকট শব্দে বাংলাদেশ সীমান্তের মানুষ চরম আতংকিত হয়ে পড়ে। বেসরকারী হিসেবে উভয়পক্ষের হতাহতের যে হিসেব দেওয়া হচ্ছে বাস্তবে তা অনেক বেশী বলে ধারণা করছেন। এই ঘটনার জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গা গোষ্ঠীকে দায়ী করে।

তবে কয়েকজন রোহিঙ্গা জানায়, গত ২দিন আগে মন্ডুর হাইন্ডার পাড়ায় এক মুসলিমকে রাখাইনেরা খুন করে। আইন প্রয়োগকারী সংস্থা কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ১০/১৫জন মুসলিম নারীকে ধরে নিয়ে নির্যাতন চালানোর খবরে হয়তো ক্ষিপ্ত হয়ে পুরো এলাকায় একযোগে হামলার সুত্রপাত বলে মন্তব্য করেন। মিয়ানমারে এই সংঘাত ফের শুরু হওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফের হোয়াইক্যং এবং উখিয়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার নারী,পুরুষ ও শিশু বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঝিমংখালী,ঊনছিপ্রাং,হোয়াইক্যং বিওপির জওয়ানেরা ১শ ৪৬জন নারী, পুরুষ ও শিশুকে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবী করেন। এদিকে পুরো সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দমন ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবিকে সর্বোচ্চ সর্তক অবস্থানে রাখা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এছাড়া এই রিপোর্ট লেখা পর্যন্ত উখিয়া উপজেলার রহমতের বিল পয়েন্টে প্রায় হাজারের অধিক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় ছিল বলে এলাকাবাসী দাবী করেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, বাংলাদেশ সীমান্তে যেকোন অপ্রীতিকর ঘটনা ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জওয়ানেরা প্রস্তুত এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় সেদেশের কয়েকজন পুলিশ নিহত হওয়ার পর হতে রোহিঙ্গাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরই জেরধরে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ