শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে সত্য প্রকাশ করছেন না : মহিউদ্দিন চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে সত্য প্রকাশ করছেন না : মহিউদ্দিন চৌধুরী
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে সত্য প্রকাশ করছেন না : মহিউদ্দিন চৌধুরী

---

চট্টগ্রাম প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৫৪মি.) বন্দর নগরী চট্টগ্রামের নাগরিক সমস্যা নিয়ে সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে লিখতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘বিজ্ঞাপনের বিষয় আছে। একটু বিজ্ঞাপনের আশায় অনেকে সত্য কথা বলা বন্ধ করে দিয়েছেন। ’

তিনি আরো বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন কারণে লিখতে পারছেন না। তাদের মামলা দেয়া হয়। ৫৭ ধারায় মামলা দেয়া হচ্ছে। এই ভয়ে লিখতে পারছে না।

গতকাল ২৫  শুক্রবার আগষ্ট পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মহিউদ্দিন বলেন, আমি চুপ করে আছি ভিন্ন কারণে। কথা বললেই নারাজ, আমি নারাজ না, যারা শুনবেন তারা নারাজ। চট্টগ্রামে বিশেষ করে অথর্ব, অযোগ্য, অদক্ষ, অপরিপক্ক ব্যক্তিরাই নেতৃত্বে আছেন। তারা নারাজ হন।

‘কিন্তু আপনারা সাংবাদিক। এদেশের সন্তান, এই মাটির সন্তান। লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরুন। জনগণ এখন চুপ আছে। আপনার লেখনী শুরু করুন। দেখবেন মানুষও বলতে শুরু করেছে। ’

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে বেশকিছু মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার হয়ে জেলেও যেতে হয়েছে বেশ কয়েকজন সাংবাদিককে। গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা নেয়া শুরু হলে পুলিশ সদর দফতর নির্দেশনা দিয়ে থামাতে বাধ্য হয়। ৫৭ ধারায় মামলা নেওয়ার আগে সদর দফতরের অনুমতি বাধ্যতামূলক করা হয়।

মহিউদ্দিনের মতে, চট্টগ্রামে জলাবদ্ধতা, রাস্তাঘাটের করুণ অবস্থায় নাগরিক দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছলে গণমাধ্যমে সেটি আসছে না। সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে সত্য প্রকাশ করছেন না।

নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহিউদ্দিনের সঙ্গে নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সদস্য এস এম সাঈদ সুমন ও শেখ নাছির উদ্দিন, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)