শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় সবুজ উপকুল উৎসব সম্পন্ন
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় সবুজ উপকুল উৎসব সম্পন্ন
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটায় সবুজ উপকুল উৎসব সম্পন্ন

---পটুয়াখালী প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.) কুয়াকাটায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল উৎসব ২০১৭। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. পান্না মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ, নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান, সহকারী শিক্ষক মো. নিজামউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপকূল বন্ধু সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র ইমরান হোসেন। পরিবেশ পর্যবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন সানজিদা পাশারী মুক্তা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আশপাশের পরিবেশ বিষয়ক লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা (বেলাভূমি) প্রকাশ করেন। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক রচনা, পত্রলিখন, চিত্রাঙ্কন ও সংবাদ লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। রোপন করা হয় বৃক্ষচারা।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উপকূল বাংলাদেশ এর বাস্তবায়নে ‘এসো সবুজের আহ্বানে গড়ি সবুজ উপকূল, স্লোগানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ উপকূল উৎসবের সমাপ্তি ঘটে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)