শিরোনাম:
●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জমি নিয়ে হামলায় আহত-২
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জমি নিয়ে হামলায় আহত-২
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে জমি নিয়ে হামলায় আহত-২

--- মুহাম্মদ হেলাল আহম্মেদ (রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধি :: পটুয়াখালীর জেলার গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন।
যার মধ্যে গুরুতর আহত ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গুরুতর আহত সোহেল খান ও হেলাল খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন বলে জানা যায়।

জানা গেছে গত ১৮ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের ভুমিদস্যু হাসান সিকদারের নেতৃত্বে জামাল সিকদার,নাজমুল সিকদার,জহির সিকদার, আব্দুল মালেক সিকদার, আব্দুল খালেক সিকদার ও নসু মোল্লা পূর্ব পরিকল্পিত ভাবে দেশিও অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় ঘটনাস্থলে জমি মালিক মো. সোহেল খান, হেলাল খান,এরশাদুল ঢালী,রাব্বি খান,গনী ঢালী,ইলিয়াস ঢালী,মো. সোহাগ ও রাসেদুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা বলেন, ভুমিদস্যুরা দির্ঘদিন ধরে তাদের ভোগ দখলীয় তফসিল বর্নিত জে,এল,নং ২৯ মৌজা কলাগাছিয়া এসএ খতিয়ান ৫৯৯ যার হালদাগ নাম্বার ৩২৫২, ৩৪২৯, ৩৪৩৫ বিরোধীয় দাগ ৩৪৩৫ দাগে এক একর ১৮ শতাংশ জমি জবরদখল করে আসছে।
প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া হামলা চালায়।
ঘটনার বরাত দিয়ে আহত সোহেল খান বলেন, ভূমিদস্যুরা হামলা করার পর তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ কোন সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। যার ফলে গত ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গলাচিপা পটুয়াখালীতে একটি সিআর মামলা দায়ের করেন যার মামলা নং ১১০/২৫ ইংরেজি।
এ বিষয় গলাচিপা থানার কলাগাছিয়া ফাড়িঁ ইনচার্জ মো. জিলোন বলেন,উভয় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে। ঘটনার দিন দু পক্ষেই আহত হয়েছে। তাদের দু পক্ষকেই থানায় ডাকা হয়েছিল এক পক্ষ আসেনী তাই সমাধান করা সম্ভব হয়নি। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানান, কলাগাছিয়া ফাড়ির ইনচার্জ এস.আই মো.রুবেল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)