রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » চলন্ত গাড়িতে গাছের ডাল পড়ে যুবক নিহত : আটক-১
চলন্ত গাড়িতে গাছের ডাল পড়ে যুবক নিহত : আটক-১
বিশ্বনাথ প্রতিনিধি :: (২১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.)সিলেটের বিশ্বনাথে চলন্ত গাড়ির উপর গাছেল ডাল পড়ে তৌরিছ আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের উস্তার আলীর পুত্র। এসময় অটোরিক্সা চালক রফিক মিয়া আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ নভেম্বর রবিবার বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের ভগিরচক ব্রিজের পূর্বে মটুককোনা গ্রামের রাস্তার মুখে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের আওয়াতাধীন শ্রমিকরা (লাইনমেন) রবিবার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের ভগিরচক এলাকায় সড়কের পার্শ্ববর্তি গাছের ডাল কর্তন করছিলেন। বিকেলে ৪টায় জনগন্নাথপুর থেকে সিলেট গামী একটি অটোরিক্সা (সিলেট থ ১২-৬৭৫১) মটুককোনা গ্রামের রাস্তার মুখে আসা মাত্র কর্তনকৃত একটি ডাল অটোরিক্সার উপর পড়লে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় অটোরিক্সার যাত্রী তৌরিছ আলীর। গুরুতর আহত হন অটোরিক্সার চালক। এসময় স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিফ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যেক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালীপনা ও অপরিকল্পিতভাবে জনবহুল এই সড়কের উপর গাছের ডাল কাটার কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় বিদ্যুতের এক লাইনম্যানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন