শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » জেলা প্রশাসক বটে!!
প্রথম পাতা » খুলনা বিভাগ » জেলা প্রশাসক বটে!!
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা প্রশাসক বটে!!

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.)
সকাল সোয়া ৮ টা। বাসা থেকে বের হলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন ড্রাইভার, দেহরক্ষী কেউ বলতে পারলেন না। জানা গেল, জেলা প্রশাসকের উদ্দেশ্যে উপজেলাগুলোতে যেসব সরকারি কর্মকর্তা আছেন তারা সঠিক সময়ে অফিসে আসেন কি না তা যাচাই করা। শহরের পোষ্ট অফিস মোড় থেকে গাড়ী ঘুরালেন শৈলকুপার উদ্দেশ্যে। ঘড়ির কাটায় যখন ৯ টা বাজে তখন শৈলকুপা উপজেলা পরিষদে হাজির তিনি। শুরু করলেন প্রতিটি দপ্তর পরিদর্শণ করা। অফিস খোলা কিন্তু অফিস প্রধান আসেনি। একে একে যুব উন্নয়ন, সমাজ সেবা, আনসার ভিডিপি, মৎস্য অধিদপ্তর, বিআরডিবি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি অফিসে পরিদর্শন শেষে কাউকে পেলেন না তিনি। অন্যান্য অফিসের কর্মকতার এসেছেন কিন্তু ওই দপ্তরগুলোর কর্মকতারা হইতো এখনও ঘুমাচ্ছেন! পরিদর্শণ শেষে সকল দপ্তরের জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন অনুপস্থিত কর্মকর্তাদের শোকজ করা হয়। আকস্মিক পরিদর্শন শেষে জেলায় নিজ কার্যালয়ে ফিরলেন জেলা প্রশাসক জাকির হোসেন। এমন আকস্মিক পরিদর্শনে হতবাক উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। উপজেলার বাইরে থাকা একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেল এমন পরিদর্শনে খুবই খুশি তারা। অনেকেই বললেন, জেলা প্রশাসকের এমন কাজ সত্যিই প্রশংসনীয়।

এতে উপজেলা তথা জেলার উন্নয়ন হবে আর ফাঁকিবাজ কর্মকর্তা কাজ করতে পারবে। অনেকেই বললেন, এমন জেলা প্রশাসক যদি সকল জেলায় থাকতো তবে দেশ আরও এগিয়ে যেত। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, জনগণের সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর। কিন্তু জেলার অনেক সরকারি দপ্তরের প্রধানগণ সঠিক সময়ে অফিসে আসেন না এমন সংবাদে আজ (রোববার) শৈলকুপা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে এর সতত্যা পেয়েছি। আমার একটাই উদ্দেশ্যে সরকারের সেবা জনগণকে সঠিক ভাবে পৌছে দিতে। জেলার কোন কর্মকর্তা বা কর্মচারী অফিস ফাঁকি দিবে এটা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, সরকার সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। এজন্য জনগণকেও সঠিক ভাবে সেবা প্রদাণ করতে হবে। শৈলকুপার অনুপস্থিত ৮ জন কর্মকর্তার দেরিতে আসার কারণ দর্শানোসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ দেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান জেলার ৬ উপজেলায় অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)