শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র তৌরিছ আলীর দাফন সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র তৌরিছ আলীর দাফন সম্পন্ন
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র তৌরিছ আলীর দাফন সম্পন্ন

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৭মি.) জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কালিগঞ্জ বাজারের ভগিরচক নামকস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত তৌরিছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নিহতের নিজ বাড়িতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা উস্তার মিয়ার পুত্র সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র তৌরিছ আলী রোববার বিকেল ৪টায় বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ভগিরচক ব্রিজের পূর্বে মটুককোনা গ্রামের পাশে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারায়। বিশ্বনাথ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সোমবার ময়না তদন্ত শেষে বিকেল ৫টায় নিহত তৌরিছ আলীর মৃতদেহ লোহারগাঁও গ্রামে পৌছলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবদের করুন আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শোকে মুহ্যমান হয়ে পড়েন এলাকাবাসী। নিহত তৌরিছ আলীর লাশ দেখতে শত শত লোকজন বাড়িতে ভীড় জমান। পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম জানান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছিরের চাচতো ভাই নিহত তৌরিছ আলী সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। গত ৩ নভেম্বর তৌরিছ আলীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে সিলেট থেকে নিজ বাড়ি লোহারগাঁও গ্রামে আসেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্টান শেষে রবিবার রসুলগঞ্জ বাজার থেকে সিএনজি অটোরিক্সা যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের আওয়াতাধীন শ্রমিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ভগিরচক এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের কাজের জন্য সড়কের পার্শ্ববর্তি গাছের ডাল কর্তন করছিলেন। বিকেল অনুমান ৪টায় সিএনজি অটোরিক্সা (সিলেট থ ১২-৬৭৫১) মটুককোনা গ্রামের রাস্তার মুখে পৌছা মাত্র কর্তনকৃত একটি ডাল চলন্ত সিএনজি অটোরিক্সার উপর পড়লে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় সিএনজিতে থাকা তৌরিছ আলী ঘটনাস্থলেই প্রান হারান। দুর্ঘটনায় সিএনজি চালক পাটলী ইউনিয়নের ক্ষেত্রপাশা গ্রামের রফিক মিয়া আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিফ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)