শিরোনাম:
●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাঙামাটি, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যাকারী ইমাম মোফাচ্ছেল গ্রেফতারে পর আদালতে স্বীকারোক্তি
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যাকারী ইমাম মোফাচ্ছেল গ্রেফতারে পর আদালতে স্বীকারোক্তি
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রী হত্যাকারী ইমাম মোফাচ্ছেল গ্রেফতারে পর আদালতে স্বীকারোক্তি

---ময়মনসিংহ অফিস :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১১মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রীকে গলাটিপে হত্যার পর আত্বহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা ব্যর্থ হলো মসজিদের ইমাম ঘাতক স্বামী মোফাচ্ছেল খানের। ঘটনার ৬৯ দিন পর গত ৪ নভেম্বর পুলিশের হাতে ধরা পড়ে হত্যাকান্ডের দায় এবং ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জনা যায়, হালুয়াঘাট উপজেলার ওটী গ্রামের স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আলী খানের ছেলে অন্য এক মসজিদের ইমাম মোফাচ্ছেল খান প্রায় দশ বছর আগে প্রতিবেশি চাচাত বোন আসমা খাতুনকে বিয়ে করে। দাম্পত্য জীবনে দু’টি ছেলে সন্তানের জন্ম হলেও অর্থনৈতিক অসচ্ছলতায় সাংসারিক বিষয় নিয়ে তাদের মাঝে মাঝে ঝগড়া বিবাদ হলেও ভালবাসার কমতি ছিল না।

এদিকে গত ২৪ আগষ্ট রাতে স্টার জলসার পাখি ড্রেস নতুন কাপড়ের জন্য জেদ ধরে স্ত্রী আসমা। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হলে আবার রাতেই মীমাংসা হয়। রাত তিনটার দিকে আবারো পুরাতন কাসুন্দী নিয়ে কথা কাটাকাটির পরও স্ত্রী ফরজ গোসল করতে গেলে স্বামী ইমাম মোফাচ্ছেল খান তার পিছু পিছু যায়। সেখানেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমাম মোফাচ্ছল রাগে ক্ষোভে স্ত্রী আমসাকে গলা চেপে ধরে। এতে স্ত্রী আসমা কোন সাড়া-শব্দ না করলে তাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে চলে যায় স্বামী মোফাচ্ছেল।

সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে আসমাকে না পেয়ে তার স্বামীকে সংবাদ দেয়। স্বামী ইমাম মোফাচ্ছেল খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে স্ত্রী আসমার লাশ উত্তোলন করে এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে প্রচার করে।

অপরদিকে হালুয়াঘাট থানা পুলিশ সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আর আসমার বাবা হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ আড়াই মাস আসামীরা পলাতক থাকায় এবং পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় মামলার তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যাস্ত করে জেলা পুলিশ। ডিবি পুলিশের এলআইসি বিভাগের এসআই পরিমল দাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে আড়াই মাস পর হত্যাকান্ডের অন্যতম হোতা ইমাম মোফাচ্ছেল খানকে গ্রেফতার করে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত ৪ নভেম্বর তাকে গ্রেফতার করা হয় এবং রাতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে পুলিশের কাছে হত্যাকান্ডের কারণ ও ঘটনার বর্ণনা দিয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তিনি আরো জানান, আসামী ইমাম মোফাচ্ছেল খানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতেও স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)