শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » শখের বসে গাভী পালন করে আশিক মিয়া এখন ডেইরী ফার্মের মালিক
প্রথম পাতা » কৃষি » শখের বসে গাভী পালন করে আশিক মিয়া এখন ডেইরী ফার্মের মালিক
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শখের বসে গাভী পালন করে আশিক মিয়া এখন ডেইরী ফার্মের মালিক

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৮মি.) সন্তানদেরকে দুধেভাতে রাখতে নিতান্তই শখের বসে একটি বিদেশী জাতের গাভী কিনেন বিশ্বনাথ উপজেলার দেওকলস কজাকাবাদ গ্রামের আশিক মিয়া। শখ পেয়েই বসে তাকে। কিনেন একই জাতের আরও দুটি গাভী। শুরু হয় এগুলোর বংশ বিস্তার। তিনি উদ্যোগ নেন ছোট পরিসরে বাড়ির আঙিনাতেই খামার গড়ে তোলার। ‘বিসমিল্লাহ ডেইরী ফার্ম’ নাম নিয়ে সেই যে শুরু হয়েছিল আশিক মিয়ার খামার, আজ সেটি বাণিজ্যিক খামারে রুপ নিয়েছে। দুধ ও গরু বিক্রি করে তিনি এখন বছরে আয় গুনেন ৩৫ লক্ষের অধিক টাকা।
আশিকের বাড়িতে গেলে দেখা যায়, উঠোনের উত্তর-পূর্বদিকের অংশে বিশাল পরিসরে তার খামার। তার ভেতরে বৃহৎ ঘরটিতে রাখা হয়েছে গাভী ও বাছুর। অপেক্ষাকৃত ছোট ঘরটিতে দশের অধিক ষাড় রাখা। এসময় আশিক মিয়া নিজ হাতে গাভীদের মুখে খাবার তুলে দিচ্ছিলেন। ঘরের পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন দুজন কর্মচারী। আরও কয়েকজন কর্মচারীকে দেখা গেল খামারের অন্যান্য কাজে ব্যতিব্যস্ত। এরই ফাঁকে এ প্রতিবেদকের সাথে কথা বললেন আশিক মিয়া। জানালেন তার সফলতার পেছনের গল্প। বললেন, ‘সন্তানদের দুধেভাতে রাখতে ২০১১ সালের প্রথম দিকে অর্ধলক্ষাধিক টাকায় একটি বিদেশী গাভী কিনি। সেটি যে পরিমাণ দুধ দিত, তা পরিবারের চাহিদা মেটানোর পরও বিক্রি করা যেত। মনে হল, বিদেশী গাভী পালন করলে এর দুধ বিক্রয়টা বাড়তি আয়ের পন্থা হতে পারে। যেই ভাবা সেই কাজ। শখের বসেই আরও দুটি বিদেশী গাভী কিনে ফেলি। বংশ বিস্তারের ফলে বাড়তে থাকে গাভীর সংখ্যা। গড়ে তুলি ডেইরী ফার্ম। তারপর আর আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি।’
আশিক মিয়ার সাথে কথা বলে জানা যায়, কোনো রকম সরকারী আর্থিক সহায়তা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই তিনি এ খামার গড়ে তুলেছেন। প্রায় ১২ শতক জায়গার উপর গড়ে উঠা খামারে এখন গাভীর সংখ্যা ৩০টি। এছাড়া রয়েছে ১০টি ষাড় ও বাদবাকি বাছুর। যেগুলোর বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকার উপরে। ৩০টি গাভী থেকে প্রতিদিন প্রায় ২৭৫ লিটার দুধ দোহন করে বিক্রি করা হয়। এক সময় হাত দিয়ে দুধ দোহন করা হলেও এখন আশিক মিয়ার খামারে হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে দুধ দোহন করা হয়। এছাড়াও তার খামারের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ৬জন লোকের। তিনি আরও জানান, প্রতিদিন দুই বেলা মিলিয়ে ২৭৫ লিটার দুধ বিক্রি করে এবং ঈদসহ বিভিন্ন সময়ে ষাড় অথবা গাভী বিক্রি করে বছরে ৩৫ লক্ষাধিক টাকা আয় হয় তার।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আশিক মিয়ার খামারের শুরু থেকেই ব্যবস্থাপনা ও ঘাস উৎপাদনের প্রক্রিয়া মানানসই থাকার কারণে সেটা গাভীর মোটাতাজা হওয়া এবং দুধের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সহায়ক ভূমিকা পালন করে। আর এ জন্যে তিনি তার খামারের মাধ্যমে সফলতার মুখ দেখেন। একটি গ্রামীণ জনপদে সফল খামারী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন আশিক মিয়া। তার এমন সফলতা অনুপ্রাণিত করছে বিশ্বনাথের বেকার যুবকদের।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)