মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বাসা থেকে ডেকে নিয়ে রেল জংশনে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা
বাসা থেকে ডেকে নিয়ে রেল জংশনে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা
ময়মনসিংহ অফিস :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মি.) ময়মনসিংহে বাসা থেকে ডেকে নিয়ে রেল জংশনে যুবককে কুপিয়েছে একদল সন্ত্রাসী। পরে মারত্মক আহত মাহবুবুর রহমান নয়ন (২৯)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। নয়ন ময়মনসিংহ রেল জংশন কলোনীর বাসিন্দা।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সোমবার ৫ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ রেল জংশন কলোনীর মাহবুবুর রহমান নয়নকে বাসা থেকে ডেকে নিয়ে একই এলাকার একদল সন্ত্রাসী রেল হাসপাতালের সামনে দারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় নয়ন মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে কিল ঘুসি ও লাথি মারে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নয়নকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
গুরুতর আহত নয়নের পরিবার সূত্রে জানা যায়, তার চিকিৎসার ব্যস্ততায় এব্যাপারে মামলা দায়েরে বিলম্ব হলেও এ ঘটনায় মামলা দায়ের করা হবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা