শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি গায়েব : তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » অপরাধ » সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি গায়েব : তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি গায়েব : তদন্ত কমিটি গঠন

---সিলেট জেলা প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মি.) সিলেট সিটি করপোরেশনের বিকল তিনটি গাড়ি ‘গায়েব’ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। গত কদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সিসিকের তিন গাড়ি গায়েব’র ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন নগরভবনের কর্মকর্তারা। গাড়ি গায়েবের রহস্য উদঘাটনে গঠন করা হয় তিন সদস্যের কমিটি।

গাড়ি গায়েব প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গাড়ি তিনটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় (পীর হাবিবুর রহমান পাঠাগার) এর সামনে ফেলে রাখা হয়েছিল। গাড়িগুলোর বডির অংশ বিশেষ ছাড়া আর কোন কিছুই অবশিষ্ট ছিল না। বিকল গাড়িগুলো কী করা যায়- এব্যাপারে সিদ্ধান্ত জানতে ২০০৯ সালের ৩১ আগস্ট তৎকালিন মেয়র বদর উদ্দীন আহমদ কামরান মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেয়ার পরও ওই গাড়ি তিনটির বর্তমান অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখেন। চিঠি চালাচালির প্রেক্ষিতে ২০১৫ সালের ৭ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব সরোজ কুমার নাথ গাড়িগুলোর বর্তমান অবস্থা নির্ণয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

ওই নির্দেশনার পর গঠিত কমিটি তিনটি গাড়ির মূল্যমান নির্ধারণ করে মাত্র ৪৩ হাজার টাকা। কমিটির প্রতিবেদনে বিকল পিকআপের বর্তমান মূল্য ৮ হাজার টাকা ও গাড়িটি মেরামতে ৪ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। এছাড়া বিকল অ্যাম্বুলেন্সের মূল্য ১৫ হাজার টাকা ও মিনি ট্রাকের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এবং মেরামতের জন্য যথাক্রমে ৪ লাখ ৮০ হাজার টাকা ও ৭ লাখ টাকা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে গাড়িগুলো নিলামের নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই নির্দেশনার পর দেড় বছরের বেশি সময় পার হয়ে গেলেও করপোরেশন নিলামের কোন উদ্যোগ নেয়নি।

আরিফুল হক চৌধুরী জানান, বিভিন্ন গণমাধ্যমে গাড়ি গায়েবের সংবাদ পড়ার পর তিনি তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। করপোরেশনের সচিব বদরুল হককে প্রধান করে কমিটির সদস্য রাখা হয়েছে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন ও পানি শাখার নির্বাহী প্রকৌশরী আলী আকবরকে।

তিনি বলেন, সিটি করপোরেশন কয়েক কোটি টাকার গাড়ি ও যন্ত্রপাতি কিনেছে। এগুলো রাখার জন্য করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে রাখা অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরানোর নির্দেশ দেয়া হয়েছিল। ওই সময় গাড়ি তিনটি গায়েব হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে উল্লেখ করে আরিফ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের খামখেয়ালিপনার কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তিনটি গাড়ি গায়েব হয়। এ ঘটনার প্রায় এক মাস পর ২৪ অক্টোবর পরিবহন শাখার উপ সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) মো. জাবেরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গাড়ি গায়েবের একমাস পর জিডি করা নিয়ে নগরভবন ও নাগরিক সমাজে নানা প্রশ্নের জন্ম দেয়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)