শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক

--- এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সূর্য যখন যেদিকে হেলছে, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে পড়ছে। চারদিকে হলুদ ফুলের মন মাতানো রূপ।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় শস্যভাণ্ডার নামে খ্যাত উর্বর ভূমি বাগেরহাটের ৯ উপজেলার বিভিন্ন এলাকায় সূর্য্যমুখী চাষে ভালো ফলনে কৃষকের মাঠ জুড়ে এখন সুর্য্যরে হাঁসি ঝিলিক।
লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে সফলতা এসেছে। স্বল্প খরচে বাম্পার ফলনে কৃষকের মুখে সূর্যমূখীর হাঁসি ঝিলিক।পতিত জমিতে সল্পসময়ে অধিক লাভের আশায় স্বপ্ন বুনছেন চাষিরা। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হচ্ছে সূর্যমুখীর চাষ। সবুজ গাছের ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সূর্যমুখীর হাসি। চলতি মৌসুমে সূর্যমুখী চাষ করে বেশি লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। সূর্যমুখী ফুলের অপরূপ এ দৃশ্য দেখতে ছেলেমেয়েরা ছুটছেন উপজেলার বিভিন্ন জমিতে। বিঘা প্রতি ফসল পাচ্ছেন ৮মন, বাজার দরে বিক্রয় নামবে ৩৫-৪০ হাজার টাকা।
এ বছরের বাম্পার ফলনে আগামিতে আরও আগ্রহ বৃদ্ধি পাবে বলে চাষিরা বলছেন। স্থানীয় চাষিদের দাবি সরকারি ভাবে বিনামূল্য বীজ,সার ও প্রণোদনা বৃদ্ধি করার।
সরেজমিনে ও কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ভাইজোড়া, কাঠালতলা ও বিশারীঘাটা গ্রামের শতাধিক কৃষক দেশি আমন ধান ঘরে তোলার পর এবারে ২০ হেক্টর ফসলি পতিত জমিতে সূর্য্যমুখী চাষ করে বাম্পার ফলন ফলিয়েছে।
রোপনের ১০০ দিন পরে স্বল্প সময়ে প্রতিটি কৃষকেরা এ ফসল উৎপাদন করে নিজেদের সংসারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রয় করে অধিক লাভবান হচ্ছেন। চাষিরা প্রতিবিঘা জমিতে চাষাবাদ ও শ্রমিকদের মজুরী ৫ হাজার টাকা ব্যায় করে ফসল বিক্রি করছেন প্রায় ৪০ হাজার টাকা।
মাঠে গিয়ে কথা হয় কাঠালতলা গ্রামের কৃষক মো. মোয়াজ্জেল হোসেন তিনি ১ বিঘা জমিতে সূর্য্যমুখী চাষকরে ভালো ফলন পেয়েছে। তার ব্যায় হয়েছে ৫ হাজার টাকা প্রতি বিঘায় ৭-৮মন ফসল পেতে পারেন। যার বর্তমান বাজার মূল্য প্রতিমন বীজ ৪ হাজার টাকা করে বিক্রি নামবে ৩৫-৪০ হাজার টাকা। আর মাত্র ২ সপ্তাহ পরে ফসল ঘরে তুলতে পারবেন। ভাইজোড়া গ্রামের কৃষক আব্দুর রহিম হাওলাদার তিনি ২ বিঘা জমিতে সূর্য্যমুখী চাষকরে ভালো ফলন পেয়েছে। তার ব্যায় হয়েছে ১০ হাজার টাকা প্রতি বিঘায় ৭-৮মন ফসল পেতে পারেন। যার বর্তমান বাজার মূল্য প্রতিমন বীজ ৪ হাজার টাকা করে বিক্রি নামবে ৩৫-৪০ হাজার টাকা। আর মাত্র ২ সপ্তাহ পরে ফসল ঘরে তুলতে পারবেন।
একই গ্রামের শহিদুল ইসলাম লিটন ৩ বিঘা জমিতে সূর্য্যমুখী চাষ করেছেন। গত বছরের চেয়ে দ্বিগুন ফসল হয়েছে তার। বিঘা প্রতি ৬ মন করে ফসল ঘরে নিতে পারবেন বলে আশা করছেন। রুবেল শেখ ৩ বিঘা জমিতে ফসল ফলিয়েছেন, ছালমা বেগম ১ বিঘা, আশ্রাব আলী খন্দকার ২ বিঘা, বশির আহম্মেদ ৩ বিঘা, আরিফুল ইসলাম তালুকদার ১ বিঘা, মালেক তালুকদার ১ বিঘা এ ছাড়াও পাশ্ববর্তী কাঠালতলা, বিশারীঘাটা গ্রামের একাধিক কৃষক এ সূর্য্যমুখী চাষ করে বাম্পার ফলন ফলিয়েছেন। চাষিরা বলেন, কোলষ্টেরল মুক্ত নিবাপদ স্বাস্থ্য’র জন্য উপযোগী এ তৈল। তাদের সংসারের চাহিদা মিটিয়েও সূর্য্যমুখী তৈল বাজারে বিক্রয় করতে পারছেন। স্বপ্ল সময়ে অধিক লাভবান হচ্ছেন যেমন, অন্য দিকে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারছেন।

স্থানীয় এ সকল কৃষকদের দাবি এ ফসলের বীজ ভাঙ্গানোর পরে অবশিষ্ট ফল গাছের ছোবরা দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানী চাহিদা অনেকটা মিটানো সম্ভব। তবে সরকারি-বেসরকারি সংস্থার সহযোগীতা পেলে বায়োগ্যাস উৎপাদনও বৃদ্ধি করতে পারবে কৃষকরা। পাশাপাশিও তারা সরকারি সহযোগীতা বৃদ্ধি করার জন্য দাবি জানান।
সংশ্লিষ্ট ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, কৃষি অধিদপ্তরের মাধ্যমে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আধুনিক প্রশিক্ষন ও প্রনোদনা দেয়া হয়েছে। যার ফলে দেশী আমন ফসল ঘরে তোলার পরে পতিত জমিতে নতুন নতুন একাধিক ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে। এ ভালো ফসল দেখে আগামীতে কৃষকদের আরো আগ্রহ বৃদ্ধি পারে। মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি কবির জানান, সূর্যমূখী চাষিদের কে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।
এ বিষয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, এ উপজেলায় এ বছর ১১০ হেক্টর জমিতে সূর্য্যমুখী চাষ হয়েছে। এর মধ্যে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ২০ হেক্টর। এছাড়াও খাউলিয়া, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাপাশা, চিংড়াখালী ও হোগলাবুনিয়ায় এ ফসল উৎপাদন করেছেন কৃষকেরা। উচ্চমানের এ ভালো ফলনে এবং বাজার দর ভাল থাকার কারনে আগামীতে এ সূর্য্যমুখী চাষে কৃষকদের দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এ কৃষি কর্মকর্তা আরও বলেন, সূর্যমুখী তেলের পুষ্টিগুণ যেমন বেশি তেমনি অন্যান্য তেলের তুলনায় এটি অধিক স্বাস্থ্যসস্মত। অধিক হারে এর চাষ বৃদ্ধি করা গেলে পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ হবে এবং ভোজ্যতলের জন্য বিদেশ নির্ভরতা কমে যাবে। এছাড়া আগামীতে কেউ যদি নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হয় তাহলে আমরা সব সময় তাদের পাশে থাকবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, আমরা সব সময় কৃষকদের উচ্চমূল্য সম্পন্ন ফসল চাষে উৎসাহ প্রদান করি। এজন্য কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শও দেওয়া হয়। সূর্যমুখী ফুল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য জেলা কৃষি অফিস বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রণোদনার পাশাপাশি বীজ সরবরাহ করাসহ সার ও কীটনাশক দেওয়া হয়েছে। সূর্যমুখী তেল অনেক উন্নতমানের ও স্বাস্থ্যসম্মত। সরকার সূর্যমুখীর চাষ বাড়াতে কৃষককে বিভিন্ন প্রকল্প এবং প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছে। পাশাপাশি বর্তমান সরকার তেল উৎপাদনে জোর দিয়েছে। সে হিসেবে চলতি বছর বাগেরহাটে সর্ষে ও সূর্যমুখীর চাষ বেড়েছে। কৃষি অফিসের নানামুখী পদক্ষেপের কারণে এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন। প্রতি বছরই লালমোহনে সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের ক্ষেতে ফলনও ভালো দেখা যাচ্ছে। আমাদের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া ভালো থাকলে চাষিরা ভালো ফলন পাওয়ার পাশাপাশি তাদের ফসলের ন্যায্য মূল্য পেয়ে অধিক লাভবান হবেন বলে আশাবাদী।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)