শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » তাড়াশ ডিগ্রি কলেজে প্রবেশপত্রের জন্য অর্থ আদায়ের অভিযোগ
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » তাড়াশ ডিগ্রি কলেজে প্রবেশপত্রের জন্য অর্থ আদায়ের অভিযোগ
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাড়াশ ডিগ্রি কলেজে প্রবেশপত্রের জন্য অর্থ আদায়ের অভিযোগ

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে নিয়মবহির্ভূতভাবে প্রবেশপত্র সংগ্রহের সময় ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা মো. শফীউল্লাহ বলেন,ফরম পূরণের সময় কেন্দ্র ফিসহ যাবতীয় পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়ে থাকে। প্রবেশপত্র বাবদ অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি। এখন কেন টাকা আদায় করা হচ্ছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ ও শিক্ষার্থী সূত্র জানায়, আগামী শনিবার ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষায় কলেজটি থেকে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বুধবার ও বৃহস্পতিবার কলেজের শিক্ষক ও অফিস সহকারী অফিস কক্ষে বসে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করেছেন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রবেশপত্রে ‘বকেয়া পাওনা’ লিখে রসিদ দিয়ে এ টাকা আদায় করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ডিগ্রি পরীক্ষার্থী টাকা দিয়ে প্রবেশপত্র নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত অর্ধশতাধিক পরীক্ষার্থী বলে, ‘ফরম পূরণের সময় যাবতীয় পাওনা পরিশোধ করেছি। বকেয়া না থাকলেও কেন্দ্র ফির কথা মুখে বলে কৌশলে রসিদের মধ্যে বকেয়া পাওনা লিখে প্রবেশপত্র নেওয়ার সময় টাকা আদায় করা হচ্ছে। সামনে পরীক্ষা চলে এসেছে। তাই ক্ষতিগ্রস্ত হতে পারি, ভেবে নিরুপায় হয়ে ৪৫০ টাকা করে দিয়ে প্রবেশপত্র নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, ফরম পূরণের সময় কলেজের সব পরীক্ষার্থীরই কেন্দ্র ফি বকেয়া ছিল। নিয়ম অনুযায়ী ফরম পূরণের সময়ে এ টাকা আদায় করার কথা ছিল। এখন তো আর কেন্দ্র ফি আদায় করা যাবে না। তাই রসিদে বকেয়া কেন্দ্র ফি পাওনা লিখে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)