শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে স্কুল মাঠে ধান চাষ
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে স্কুল মাঠে ধান চাষ
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে স্কুল মাঠে ধান চাষ

---পটুয়াখালী প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৯মি.) পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে ধানের চাষ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে বিপাকে পড়েছে বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী। খেলাধুলা বন্ধের পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত এ্যাসেম্বিলি বন্ধ রয়েছে আনেক দিন ধরে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষকদের মাঝে ক্ষোভ থাকলেও ক্ষমতাসীনদের কারনে কেউ মুখ খুলতে সাহস পায় না। একাধীক শিক্ষার্থী ও অভিভাবক এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করেছেন।

বিদ্যালয় সুত্র জানায়, ১৯৬৪ সালে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন গলাচিপার উলানিয়া বন্দরে প্রায় ১০ একর জমির উপর উলানিয়া হাট বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৫ সালে মাধ্যমিক থেকে এটিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফিজুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুসারে বিদ্যালয়ের মাঠে প্রতি বছর ধান চাষ করা হয়ে থাকে । তিনি আরও বলেন খেলাধুলাসহ এ্যাসেম্বীলির কোন সমস্যা নেই , ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বাইরে স্কুল কর্তৃপক্ষের কোন কাজ করার সুযোগ নেই।
এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন মন্টু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, এটি বিদ্যালয় কর্তৃপক্ষ কোন অবস্থাতেই এটা করতে পারে না। বিষয়টি আমাদের নজরে ছিলো না। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করব। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মো. হেমায়েত উদ্দীন জানান, সরেজমিন পরিদর্শনের জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন। বিদ্যালয় মাঠে ধানের চাষ করা হয়েছে এ ঘটনা সত্য। ধান কাটার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)