শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গ্যাসের সংযোগ দেয়ার সময় লাইনে বিষ্ফোরণ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গ্যাসের সংযোগ দেয়ার সময় লাইনে বিষ্ফোরণ
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গ্যাসের সংযোগ দেয়ার সময় লাইনে বিষ্ফোরণ

---


মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তিতাস কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথকে অবহিত না করে গ্যাস লাইনের অবৈধ নতুন সংযোগকালে প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ দুর্ঘটনার পর থেকে টঙ্গী এলাকার বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয় ৷ এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে ৷
২৯ নভেম্বর রবিবার দুপুরের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে ৷
এলাকাবাসী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, বিএইচআইএস এপারেলস নামের একটি পোশাক কারখানায় অবৈধ নতুন গ্যাস সংযোগ সরবরাহের সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিচে থাকা প্রধান লাইনে হঠাত্‍ বিস্ফোরণের ঘটনা ঘটলে এ বিপত্তি দেখা দেয় ৷ বিস্ফোরণের শব্দে আশপাশের পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে৷ প্রায় ৫শ’ মিটার পর্যন্ত প্রধান লাইন রাস্তা ফুলে ফুটে উঠে৷ আতঙ্কিত লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করেন ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রধান লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেন৷ পরে দুর্ঘটনার আশপাশে মাইকিং এর সাহায্যে এলাকাবাসীকে দূরে থাকার অনুরোধ জানানো হয় ৷
ফায়ার সার্ভিস প্রতিনিধিকে জানায়, বিএইচআইএস এপারেলস নামের ওই পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার ষ্টেশনে সংযোগ দেয়ার জন্য গ্যাসের সংযোগটি নেয়া হচ্ছিল৷ সড়ক ও জনপথ এবং তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই এসবি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদরী প্রতিষ্ঠান সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে ৷ ঘটনা ঘটার পর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার জহির হোসেন ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যান ৷
বিএইচআইএস এপারেলস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও ফায়ার সিভিল ডিফেন্সকে অবহিত না করেই বড় গ্যাস লাইন থেকে গ্যাসের সংযোগ দেয়ার সময় এ ঘটনাটি ঘটে৷ তিতাস কর্তৃপক্ষ সংযোগের ঘটনাস্থল বিপদ সংকেত চিহ্নিত করে জনসাধারণকে সতর্ক করে মাইকিং করছেন ৷ তিতাস কর্তৃপক্ষ কখন গ্যাস সংযোগ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পুলিশ, ফায়ার সার্ভিস , সড়ক ও জনপথের লোকজন পাহাড়া দিচ্ছে৷
তবে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কখন গ্যাস সংযোগ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি তিতাস কর্তৃপক্ষ ৷ আপলোড : ২৯ নভেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : রাত ১০.২৫ মিঃ 





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)