শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সংযোগ সড়কের অভাবে দু’টি কালভার্ট অকেজো
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সংযোগ সড়কের অভাবে দু’টি কালভার্ট অকেজো
রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে সংযোগ সড়কের অভাবে দু’টি কালভার্ট অকেজো

---পটুয়াখালী প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৩৫মি.) পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরে এডিবি’র ৬৬ লক্ষ টাকা অর্থায়নে কোস্টাল টাউন্স এনভায়রনমেন্টাল ইনফ্রাসট্রাকচার (সিটিইআইপি) প্রকল্পের অধীনে ২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ সম্পন্ন হওয়ার দীর্ঘদিনেও সংযোগ সড়কের কাজ না হওয়ায় ব্রীজ দু’টির সুফল পাচ্ছে না নাগরিকরা। এছাড়া ব্রীজের সংযোগ সড়ক চলাচলের অনুপযোগী থাকায় নাগরিকদের দুর্ভোগের যেন শেষ নেই।
জানা যায়, দাতা সংস্থা এডিবি কোস্টাল টাউন্স এনভায়রনমেন্টাল ইনফ্রাসট্রাকচার (সিটিইআইপি) প্রকল্পের অধীনে পৌর শহরের ২ ও ৪ নং ওয়ার্ডে ২টি আরসিসি তিন ভেন্ট বক্স কালভার্ট এর অনূকূলে ৬৫ লক্ষ ৫৫ হাজার ৩৮৪ টাকা বরাদ্ধ দেয়। এরপর পৌরসভা এটির দরপত্র আহবান করে। এতে পটুয়াখালীর মেসার্স রিয়াজ উদ্দীন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ঠিকাদার নিযুক্ত হন। বিগত ৮ ডিসেম্বর ২০১৬ ওই ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজে চুক্তিবদ্ধ হয়ে একই বছরের ১২ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু করে। কাগজে কলমে পটুয়াখালীর মেসার্স রিয়াজ উদ্দীন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেলেও বাস্তবে স্থানীয় প্রভাবশালী ঠিকাদাররা কাজ করায় এটি চলছে কচ্ছপ গতিতে। এছাড়া বক্স কালভার্ট দু’টি পৌরশহরের এতিমখানা, অফিস মহল্লা, নজরুল ইসলাম সড়ক, রহমতপুর, সমাজকল্যাণ রোড ও গার্লসস্কুল রোডসহ নাচনাপাড়া-চৌরাস্তা এলাকার অধিকাংশ মানুষের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এটির সংযোগ সড়ক সম্পন্ন না হওয়ায় নাগরিকরা যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। এমনকি ব্রীজের সংযোগ সড়ক চলাচলের অনুপযোগী থাকায় নাগরিকদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। ভুক্তভোগী মানুষের এখন একটাই প্রশ্ন, বক্স কালভার্ট দু’টির সংযোগ সড়কের কাজ শেষ হবে কবে ? পৌরসভার একাধিক নাগরিক জানান, পৌরশহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। নিম্ন মানের উপকরণ সামগ্রী দিয়ে কাজ করায় অধিকাংশ সড়কের সিলকোট উঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন নিয়ে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।

কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুজ্জামান জানান, পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের ২টি আরসিসি তিন ভেন্ট বক্স কালভার্ট এর নির্মান কাজ শেষ হয়েছে। আগামী দু’এক সপ্তাহের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)