শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পার্বত্য অঞ্চল লামা’র কয়লা খনি হতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম ক্ষেত্র
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পার্বত্য অঞ্চল লামা’র কয়লা খনি হতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম ক্ষেত্র
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চল লামা’র কয়লা খনি হতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম ক্ষেত্র

---

লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার কয়লা খনি হতে পারে জাতীয় অর্থনীতিতে বিশাল সম্ভাবনার অন্যতম ক্ষেত্র। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ছৌলুম ঝিরিতে প্রায় ১১ হাজার একর পাহাড়ি জায়গার ওপর রয়েছে এ কয়লা খনিটি। ইউনিয়ন সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এর অবস্থান। শুধুমাত্র অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখনো আলোর মূখ দেখেনি কয়লার এ খনিটি। খনি থেকে কয়লা আহরনের উদ্যোগ নিলে জাতীয় অর্থনীতিতে যেমন অবদান রাখবে; তেমনি উপজেলার শত শত বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই খনি থেকে কয়লা আহরনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।
জানা গেছে, বান্দরবান জেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সম্পদে ভরপূর লামা উপজেলা তথা সাবেক মহকুমায় কোন শিল্প প্রতিষ্ঠান নেই। তাই এতদ্বঞ্চলের অধিকাংশ মানুষ শ্রমজীবি ও বেকার রয়েছে। তাদের জীবনজীবিকা পাহাড়ের বাঁশ, কাঠ, জ্বালানী কাঠ ও জুম চাষের ওপর নির্ভরশীল। ১৯৮১-৮২ সালের দিকে স্থানীয় কাঠুরিয়া কাঠ, বাশঁ ও লাকড়ি আহরণে গেলে ছৌলুম ঝিরিতে কয়লার খনিটি দেখতে পায়। পাহাড়ি এলাকায় নদী, ছড়া, ঝিড়ি ও খাল হচ্ছে মানব চলাচলের অন্যতম মাধ্যম। আর নদী পথ দিয়ে গেলেই ছৌলুম ঝিরিতে দেখা যায় ঝিরির দু’পাড়ে ভাঁজে ভাঁজে ভাসমান কয়লা। প্রায় দুই মাইল এলাকা জুড়ে এ কয়লার অস্থিত্ব খুঁজে পাওয়া যায়। স্থানীয় অনেকেই ওই কয়লা সংগ্রহ করে জ্বালানী হিসাবে ব্যবহার করছে অহরহ। এইভাবে শতাধিক বৎসর ব্যবহার করলেও এ কয়লার কোন ঘাটতি হবেনা বলে ধারণা করছেন এলাকাবাসী।
স্থানীয় দেলোয়ার হোসেন (৬০) বলেন, কয়লার খনির পাশে আমার জায়গা রয়েছে। ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসন আমলে জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ওই কয়লা খনিটি পরিদর্শন করতে যায়। খনি পরিদর্শনকালে কর্মকর্তারা খনিতে ভাসমান কয়লার মান অত্যান্ত ভাল ও জাতীয় মানের বলে জানান। তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা সদর থেকে রুপসীপাড়া সদর পর্যন্ত পিচঢালা রাস্তা হয়েছে এবং ইউনিয়ন সদর থেকে মংপ্রু পাড়া পর্যন্ত রাস্তার কাজ চলমান রয়েছে। আর মংপ্রু পাড়া থেকে খনির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। খনি থেকে সরকারী উদ্যোগে কয়লা আহরণ করলে একদিকে বিশাল অংকের অর্থ সরকারী কোষাগারে জমা হবে এবং পিঁছিয়ে পড়া পাহাড়ি এলাকার শতশত বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ বিষয়ে ছৌলুম ঝিরির কয়লা খনি এলাকার মো. শফিকুল আলম (৬৫) জানান, ২০১৩ সালের জুলাই মাসের দিকে তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স কর্মকর্তারা খনিটি পরিদর্শন করেন। বাপেক্স কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরে জানাবেন বলে এলাকাবাসীকে আশ্বস্থ করে যান। শুধু বিভিন্ন সংস্থা কয়লা খনিটি পরিদর্শন করে যান। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। সংরক্ষিত কয়লার খনিটি সরকারী উদ্যোগে অধিগ্রহণ করে কয়লা আহরণের কাজ শুরু করতে অনুরোধ জানান তিনি। তাছাড়া ভাসমান কয়লা হওয়ায় অন্যান্য খনি থেকে এ খনিতে কয়লা আহরণের খরচ কম হবে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাংক্রাত মুরুং বলেন, কয়লা খনিটি এখনো সুরক্ষিত আছে। তাছাড়া জায়গাটি খাস। মৌজা হেডম্যান ও কারবারীদের নিয়ে আমরা খনিটিকে রক্ষনাবেক্ষণ করে যাচ্ছি। তাই দ্রুত এ খনি থেকে কয়লা উত্তোলনে সরকারের উদ্যোগ অতিব জরুরি।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ আখতার বলেন, বিষয়টি আমি জানতাম না। আমি খনির বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজরে আনার চেষ্টা করব। আমি মনে করি, পাশ্ববর্তী মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য অন্যতম উৎস হতে পারে এই কয়লার খনিটি। বিষয়টি যত দ্রুত সম্ভব প্রশাসনকে নজর দেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০মিঃ





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ

আর্কাইভ