শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » অগ্নিসংযোগ,ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ ‘র অবরোধ পালন : কাল রবিবার ফের অবরোধের ডাক
প্রথম পাতা » খাগড়াছড়ি » অগ্নিসংযোগ,ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ ‘র অবরোধ পালন : কাল রবিবার ফের অবরোধের ডাক
শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগ্নিসংযোগ,ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ ‘র অবরোধ পালন : কাল রবিবার ফের অবরোধের ডাক

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ-প্রসিত খীসা গ্রুপের) এর খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমাকে গুলি করে হত্যাকারীদের বিচার দাবী ও তার দাহক্রিয়া অনুষ্ঠানে আসতে প্রশাসনের বাঁধার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে গাড়ীতে অগ্নিসংযোগ,ভাংচুর,পর্যটকদের মারধর, পিকেটারা পুলিশদের মারধরের ঘটনার মধ্য দিয়ে ইউপিডিএফ‘র ডাকা আজ শনিবার সকাল-সন্ধ্যার অবরোধ পালন করা হয়েছে ।
খাগড়াছড়ি চেঙ্গীব্রীজ এলাকায় অবরোধ চলাকালে মানিকছড়ির গাবামারায় টমটমে অগ্নিসংযোগ, জালিয়াপাড়ার এগার মাইল এলাকায় গাড়ী ভাংচুর ও বিকেল তিনটায় জেলা সদরের কৃষি গবেষনার এলাকায় মাইক্রোতে আগুন সদরের ছয় মাইল এলাকায় মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গীব্রীজ এলাকায় পুলিশের সাথে পিকটারদের সংঘর্ষ, পুলিশের শর্টগানের গুলি ও চোরাগোপ্তা হামলায় এএসই আবুল হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
পিকেটাররা খাগড়াছড়ি-পানছড়ি সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছ কেটে সড়ক অবরোধ করে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পর্যটকবাহী গাড়ির উপর পিকেটাররা ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে।---
অবরোধ চলাকালে আভ্যন্তরীন ও দুরপাল্লা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে অবরোধ চলাকালে বেকায়দায় পড়েছে শত শত পর্যটক। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জেলা ও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্পর্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, পিকেটাররা চোরাগোপ্তা ভাবে বিভিন্ন স্থানে হামলা চালাছে। অপ্রীতিকর ঘটনা রোধে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
---
এদিকে-ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাঁধাদানের প্রতিবাদে ঘোষিত ৬ জানুয়ারি খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালনকালে প্রশাসনের পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় বাঁধার প্রতিবাদে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ জানুয়ারী আগামী কাল রবিবার খাগড়াছড়ি জেলায় আরো ১দিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের সুইস গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়। ইউপিডিএফ এ হত্যাকান্ডের জন্য নতুন গঠিত প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)