শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ভুতুরে বিল ও বিদুৎ এর খুটি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ভুতুরে বিল ও বিদুৎ এর খুটি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে ভুতুরে বিল ও বিদুৎ এর খুটি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

---পানছড়ি প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কর্মরত বিদ্যুৎ এর আবাসিক প্রৌকশলীর বিরুদ্ধে বিদ্যুৎ এর খুটি বিক্রয় ও ভুতুরে বিল তৈরীর অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যুৎ গ্রহক ও টমটম চালক সমিতি। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ পদক্ষিণ শেষে আবরো বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলের পর থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ইনচার্জ (ওসি-তদন্ত) উত্তম কুমার রায়, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, ইজি বাইক সমিতির সভাপতি (উত্তর) আবুল হোসেন, সভাপতি (দক্ষিণ) অমিত চাকমা ও বিদ্যুৎ গ্রাহকগন থানায় আলোচনায় বসেন।

বিদ্যুৎ গ্রাহক ও টমটম চালক সমিতির অভিযোগ সূত্রে জানাযায়, পানছড়ি সাব জোনের সামনে থেকে একটি বিদ্যুৎ এর খুটি তুলে মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে কাঠ মিস্ত্রী মো. নয়ন মিয়া‘র বাড়ির পাশে ২০ হাজার টাকার বিনিময়ে লাগানো হয়।

অপর দিকে বিদ্যুৎ গ্রাহক অভিযোগ সূত্রে জানাযায়, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়ার ছোট ভাই ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের বাসা, মোল্লাপাড়া গুচ্ছ গ্রামের সাবেক প্রকল্প চেয়ারম্যান মো. ইউসুফ আলীসহ শতাধিক গ্রাহক ভুতুরে বিলের অভিযোগ করেন।

টমটম মালিক ও চালক সমিতির লোকজন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমাদের নামে প্রতি মাসে ৪-৬ হাজার টাকা বিল তৈরী করা হয় অখচ আমাদের মিটারে ১৫০-১৬০ ইউনিট বিল হয়।

এ বিষয়ে পানছড়ি উপজেলা টমটম চালক ও মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, একটি টমটম এর বিপরীতে ৪-৬টাকা বিদ্যুৎ বিল হলে চালক বা মালিক কি ভাবে বাঁচবে। বিদ্যুৎ এর বিলের কারণে চালক ভাইয়েরা গাড়ী চালানো বন্ধ করে দিবে। এতে পানছড়িতে আইন শৃংখ্যলা অবনতি হতে পারে।

ইজি বাইক সমিতির সভাপতি (দক্ষিণ) অমিত চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমরা প্রতিমাসে ১০০-১৫০ ইউনিট ব্যবহার করি। সেখানে আমাদের গড়ে ৪৫০ ইউনিট দেখিয়ে বিল করা হয়। মিটার রিডিং অনুযায়ী বিল করার জন্য বারবার অনুরোধ করা সত্তেও আবাসিক প্রকৗশলী (বিদ্যুৎ) তা কর্ণপাত করছে না। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমি ভুতুরে ভিল বন্ধের জন্য আরিকে বারবার অনুরুদ করলেও তিনি প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার কারনে আজ এই বিক্ষোভ মিছিল।

মিটার পাঠক মিজানুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আবাসিক প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী ইজি বাইক আছে এমন গ্রাহকদের মিটারে রিডিং কম থাকলেও গড়ে ৪৫০ ইউনিট দেওয়া হয়েছে। প্রতিটি মিটারই দেখা হয়। অফিসারের নির্দেশনায় সব কিছু করা হয়।

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, বিদ্যুৎ এর আবাসিক প্রৌকশলী ও টমটম সমিতির নেতাদের নিয়ে থানায় বসেছি সবার সাথে কথা বলেছি আশা করছি এই সমস্যার সমাধান হবে।

বিদ্যুৎ এর খুটি ২০হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ সম্পর্কে প্রথমে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমি কোন টাকা নেই নাই, লাইনে যারা কাজ করে তারা নিয়েছে, পরে আবার বলেন ঠিকাদার কাজ করেছে জানিয়ে আবাসিক প্রৌকশলী মো. হুমায়ুন কবির সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, রাঙামাটি বিদ্যুৎ এর কার্যলয় থেকে প্রতিটি টমটমকে ৩৫০-৪০০ ইউনিট বাণিজ্যিক বিল করার নির্দশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, সিস্টেম লস থাকে। তাই যে সকল গ্রাহক ব্যাটারী চার্জ দিবে তাদেরকে গড় বিল দেওয়া হয়েছে। অপরদিকে সাধারণ গ্রাহকদের বেলায়, আমার করার কিছু নাই, যারা বিল তৈরী করেন তারাই আমাকে ফাঁসানোর জন্য এমনটি করছে। টমটম প্রতি ৩০০শত ইউনিট বিল করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে সমস্যার সমাধান হয়েছে।

বিদ্যুৎ বিভাগের খাগড়াছড়ি‘র নির্বাহী প্রৌকশলী আবু জাফর এর ০১৭৫৫৫৮৩০২৯ নাম্বারে ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পানছড়ি বিদ্যুৎ বিতরনের আওতায় প্রায় সাড়ে পাঁচ হাজার (আবাসিক ও বানিজ্যিক) গ্রাহক তাদের জন্য ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪ ঘন্টা লো-ভোল্টেজের বিদ্যুৎ পাওয়া যায়। এ দূর্ভোগের অবসান পেতে বিদ্যুৎ গ্রাহকগন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)