বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সেনাবাহিনী
মহালছড়িতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সেনাবাহিনী
মহালছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ২.৫০মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন করে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ ১৭ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় মাইসছড়ি নোয়াপাড়া গ্রামের হেডম্যান এসোসিয়েশন এর কার্যালয় প্রাঙ্গণে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে দিনব্যাপী প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে ঔষধ বিতরন করেছেন।
এ সময় মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মঞ্জুর-ই-এলাহী, উপঅধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম ও আর এমও ক্যাপ্টেন নাহিদ নেওয়াজ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, বর্তমানে প্রবল ঠান্ডার কারণে মানুষের বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে দেখা যায়। কিন্তু পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকার সাধারণ মানুষ উচুঁ নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ থেকে এ উদ্যেগ গ্রহন করা হয়েছে। প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১