বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » শপিং ব্যাগে পাওয়া গেল জীবিত নবজাতক শিশু
শপিং ব্যাগে পাওয়া গেল জীবিত নবজাতক শিশু
বিশ্বনাথ প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) বিশ্বনাথে রাস্তার পাশে বনেরঝুপে শপিং ব্যাগে পাওয়া গেছে নিস্পাপ জীবিত এক নবজাতক শিশুকন্যাকে। গতকাল ২৪ জানুয়ারি বুধবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মধনপুর গ্রামের পরিমল দাসের বাড়ির পাশে একটি শিশুটিকে পাওয়া যায়। শিশুটি বর্তমানে নোয়ারাই গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর মিয়া (৪০) এর জিম্মায় দিয়েছে পুলিশ।
জানাযায়, বুধবার রাত ৯টায় নোয়ারাই গ্রামের নারায়ন দাসের পুত্র পলাশ দাস (২০) আমতৈল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বনেরঝুপে একটি শিশুর কান্না শোনতে পায়। এসময় সে লাইট জালিয়ে দেখতে পান একটি শপিং ব্যাগের ভেতরে ওই শিশুটি কাঁদছে। পরে সে স্থানীয় মেম্বার শফিক মিয়া’সহ আশপাশের লোকজনকে খবর দিলে মেম্বার শফিক মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) কথামতো শিশুটিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তারেক নুরুল ইসলাম শিশুটিকে চিকিৎস্যা দেন । আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ওই সিএনজি চালক শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ তার (নুর মিয়া) জিম্মায় দেয়।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত