শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ফেসবুক স্টাটাসকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষে আহত-১০
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ফেসবুক স্টাটাসকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষে আহত-১০
শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে ফেসবুক স্টাটাসকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষে আহত-১০

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে অছাত্র, বিবাহীত এমনকি সাবেক ছাত্রদল নেতাকে সভাপতি করে ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে। এর জের ধরে গতকাল ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় থমথমে অবস্থা রয়েছে। এর আগে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা ছাত্রলীগের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়। স্টাটাসকে কেন্দ্র করে সন্ধ্যায় পায়রাকুঞ্জ ফেরীঘাট এলাকায় উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান রাতুল মৃধা, মনির হোসেন ও মো. আল আমিন ফকিরকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে এবং দীন মোহাম্মদ ও আনোয়ার হোসেনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের একাধীক নেতা-কমীরা জানায়, ১৪ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও সাধারন সম্পাদক মো. রাকিব মৃধা ৬ ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন করে। প্রতি ইউনিয়নে ২ লাখ টাকার বিনিময়ে কমিটিতে অছাত্র, বিবাহীতসহ সাবেক ছাত্রদলের নেতার নাম অর্ন্তভূক্ত করার অভিযোগ ওঠে। এমন অভিযোগ তুলে স্ট্যাটাস দেয়া হয় ফেসবুকে। স্ট্যাটাসকে কেন্দ্র করে মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. আনোয়ার হোসেনের সাথে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল ও সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়। এতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাতুল, মনির হোসেন, মো. আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ ও আল আমিন আহত হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গ্রুপ ৫০/৬০টি মোটরসাইকেল মহরা দিয়ে পায়রাকুঞ্জু ফেরিঘাট এলাকায় পৌছলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহত মো. মেহেদী হাসান রাতুল জানান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক মিলে দুই লাখ টাকার বিনিময়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদনের নামে অছাত্র, বিবাহিত ও ছাত্রদল নেতার কাছে বিক্রি করে দিয়েছে। ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়েন ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. হেলাল সিকদারকে সভাপতি করা হয়েছে। এ ছাড়া ২নং মির্জাগঞ্জ ইউনিয়নে অছাত্র মো. আল আমিনকে এবং ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নে এক সন্তানের জনক মো. জাহিদ হোসেনকে সভাপতি করা হয়েছে। এতে ছাত্রলীগের আদর্শ ধারনকারী ত্যাগী নেতা-কর্মীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল জানান, বিবাহিত, অছাত্র ও টাকার বিনিময় কমিটি দেয়ার অভিযোগ সত্য নয়। জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ভাইয়ের সাথে মৌখিক আলোচনা করে অনুমতি স্বাপেক্ষে কমিটি দেয়া হয়েছে। পদ বঞ্চিত একটি মহলের ইন্দনে এমন অপবাদ দেয়া হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ভূইঞা বলেন, ইউনিয়ন কমিটি গঠনে সংগঠন পরিপন্থি কাজ করায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের সাথে আলাপ করে উপজেলা ছাত্রলীগের জড়িত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও এ অগঠনতান্ত্রিক কর্মকান্ড ধামাচাপা দিতে সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের মৌখিক আলোচনার বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার বলেন, ছাত্রদলের নেতা অন্তর্ভূক্তিসহ বিবাহিত, অছাত্র ও টাকার বিনিময় কমিটি দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। অনুমতি না নিয়েই তারা কমিটি অনুমোদন দিয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)