মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন
বিশ্বনাথে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ‘গ্রাম আদালত বিষয়ক’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদকের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জহুরা, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের বিশ্বনাথ সদর ইউনিয়ন সমন্বয়কারী মাজহারুল ইসলাম।





মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু