শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কার্নিভাল-২০১৮ এর উদ্বোধনী
স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কার্নিভাল-২০১৮ এর উদ্বোধনী
ক্রীড়া প্রতিবেদক :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কার্নিভাল ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠান অাজ ২৩ মার্চ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ১৫টি জেলার স্কেটিং ক্লাব সহ ঢাকার মোট ২৫টি ক্লাবের স্পীড স্কেটিং ও রোল বল প্রতিযোগিতায় মোট ১ হাজার জনের অধিক খেলোয়াড় অংশগ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর সভাপতি ও মূখ্য সমন্বয়ক (এসডিজি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওরিয়ন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালমান ওবায়দুল করিম।
এসময় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া গতকাল ২২ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট, রমনা থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যন্ত একটি আনন্দ র্যালি বের করা হয়।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল