বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিন
পার্বতীপুর প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৩মি.) দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিনেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি। ২৫ এপ্রিল বুধবার কর্মসূচীর অংশ হিসাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি,ইউ,সি)এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছে। তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে না নিলে আগামীতে রাজপথ - রেলপথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টি ইউ সি র দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। প্রকল্পের উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন শ্রমিক হিসাবে নিয়োগদান চেয়ে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন। কর্তৃপক্ষ স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছন বলে দাবী করেন তারা। অপরদিকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকরা তাদের অংশ নয় বলে জানিয়েছেন।





বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক