শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-পতিসর সড়কের বেহালদশা : জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-পতিসর সড়কের বেহালদশা : জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই-পতিসর সড়কের বেহালদশা : জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

---আত্রাই প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) নওগাঁর আত্রাই-পতিসর সড়ক দীর্ঘদিন থেকে বেহালদশা হয়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। আত্রাই হতে পতিসর ১৫ কিলোমিটার সড়কের মধ্যে ১২ কিলোমার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে এ যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

আত্রাই-পতিসর সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। পতিসরে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি। কবি তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ এলাকার অবহেলিত মানুষের উন্নয়নের জন্য ব্যয় করেছেন এ পতিসরে। প্রতি বছর ২৫ বৈশাখ অত্যন্ত জাঁকজমকের সাথে রাষ্ট্রীয়ভাবে কবিগুরুর জন্ম বার্ষিকী পালিত হয় এই পতিসরে। এদিকে পতিসরে রবীন্দ্র স্মৃতি দর্শনে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী এ সড়কদিয়ে পতিসরে যাতায়াত করে থাকেন। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি, সোনাইডাঙ্গা, লাকবাড়ি, বাঁকা ও মনিয়ারী ইউনিয়নের পালশা, নওদুলী, চৌথল, কয়েড়া, নৈদিঘী, দিঘীরপাড়, মস্কিপুর, পতিসরসহ অর্ধশতাধিক গ্রামের লোকজনকে উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য একমাত্র এই সড়ক। এ ছাড়াও আত্রাই কালীগঞ্জ হয়ে আত্রাই-সিংড়া ও আত্রাই- বগুড়ার একমাত্র সড়ক পথ হিসেবে ব্যবহৃত হয় এ সড়ক। ফলে এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি, ভটভটি, অটোরিক্সাসহ অনেক যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। বিশেষ করে বগুড়া যাতায়াতের জন্য বিকল্প কোন রাস্তা না থাকায় সিএনজি চালকরা জীবনের ঝুঁকি নিয়েই সিএনজিতে গ্যাস উত্তোলনের জন্য এ রাস্তা দিয়ে বগুড়া যাতায়াত করে ।

হিসাবদিনগর গ্রামের আব্দুল মুমিন বলেন, আমাদের উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন থেকে রাস্তাটি মেরামত না করায় আমাদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে রোগিদের জরুরী ভিত্তিতে হাসপাতালে নিতে চাইলে এ দুর্ভোগের শেষ থাকে না।

আত্রাই-পতিসর সড়কে সিএনজি চালক উজ্জল, রুবেল, শহিদুল ও রবিউল বলেন, সড়কটি ক্ষতবিক্ষত হয়ে থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। এ সড়কে যানবাহন চালানোতে একদিকে যানবাহনের ক্ষতি আবার যাত্রীদের বিড়ম্বনা। অপরদিকে জীবনের ঝুঁকি, তারপরও আমরা পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে যানবাহন চালাই।

আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা ও বরাদ্দ পেলে সড়কটি সংস্কার কাজ করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)