শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
বুধবার ● ১৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তার দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা পাকা রাস্তার কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে, যা প্রতিদিন হাজারো মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।

এই সড়কটি রাজশাহীর সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। অথচ রাস্তাটি এতই সংকীর্ণ যে দুটি ভ্যান একসাথে চলাচল করতে পারে না। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে যাওয়ায় রাস্তাটি প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

এই সড়কের পাশেই অবস্থিত হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকা রাস্তা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে দ্বীপচাঁদপুর রফাতুল্ল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। রাস্তার এই করুণ অবস্থার কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না, যা তাদের পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। বান্দাইখাড়া, বরদাপাড়া, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর ও পাহাড়পুরের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় বান্দাইখাড়া বাজারের ঔষধ ব্যবসায়ী শিশির সাহা জানান, এই রাস্তার অবস্থা এতই খারাপ যে কোনো যানবাহন চলাচল করতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া দরকার।

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, এই সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে, যা আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। রাস্তার কাজ দ্রুত সম্পন্ন না হলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, রাস্তাটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করছি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার জন্য চেষ্টা চলছে। উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার জানান, রাস্তার কাজ বিভিন্ন কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে ধীরগতি হতে পারে। তবে আমরা কাজের গতি বাড়ানোর চেষ্টা করছি।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, স্থানীয়দের সমস্যা আমরা গুরুত্বের সাথে নিয়ে কাজ করছি। রাস্তাটির কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজ সম্পন্ন করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)