শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে

-
উত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহালদশার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে । যারফলে অন্তত ৮/১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
জানা গেছে, রসুলগঞ্জ বাজার হয়ে ৯ নং বাউসা ইউনিয়নের বদরদী, নোয়াগাঁও, মাইজপাড়া, ঘোনাপাড়া, মুরাদপুর, বড় আলীপুর ও ছোট আলীপুর গ্রামের মানুষের উপজেলা সদর ও জেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সরকারি-বেসরকারি বিভিন্ন দাপ্তরিক কাজ, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পূর্ব পাশে রয়েছে গুঙ্গীয়াজুড়ী হাওড়। সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়িতে আনা কিংবা বাজারে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি এ সড়ক দিয়ে চলাচল করতে না পারায় কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এ সড়ক দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এছাড়া একটি কওমি মাদ্রাসা, একটি উচ্চ বিদ্যালয় এবং পাশ্ববর্তী মাদ্রাসা ও কলেজে যাতায়াতেরও একমাত্র পথ এটি। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। বৃষ্টির পানিতে বড় বড় গর্ত ডুবে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তা মাটির রাস্তায় পরিণত হয়েছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরের আকার ধারণ করেছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই প্রায় বিলীন হয়ে গেছে। যানবাহন চলাচলের সময় প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে এবং চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায়ই মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এতে অনেকেই আহত হচ্ছেন। পাশাপাশি প্রতিনিয়ত যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালক ও মালিকরা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাদের ভাষ্য, সড়কটি সংস্কার হলে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, অন্যদিকে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও গতিশীল হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)